প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক সমকাল এর কক্সবাজার অফিস প্রধান, স্টাফ রিপোর্টার ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরকে প্রাণনাশের হুমকি প্রদানকারী
পিতা পুত্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। সোমবার (৪ জুন) বিকাল ৫ টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে কক্সবাজার সাংবাদিক যুব কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের প্রতিবাদ সভায় বক্তরা এ দাবি জানান।
চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার কক্সবাজার সাংবাদিক যুব কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা সরওয়ার আজম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তরা বলেন, কক্সবাজার পৌরসভার রেষ্টহাউস দখল করে নিজের বসত বাড়ি তৈরী করে বসবাসকারী সাবেক কমিশনার নুরুল হক মাঝু দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত রয়েছে। তার দখলদারিত্ব রক্ষা করতে নিজ পুত্র ফাহাদকে দিয়ে সমকাল অফিসে সশস্ত্র হামলার চেষ্টা এবং পরর্বতিতে টেলিফোনে সাংবাদিক নেতাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরের মধ্যে নুরুল হক মাঝু এবং তার সন্ত্রাসী পুত্রকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যতায় মঙ্গলবার বিকালের মধ্যে মানববন্ধন, প্রতিবাদ সভা, স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে বক্তারা কক্সবাজার পৌরসভার রেষ্টহাউস দখল মুক্ত করার দাবি জানান।
কক্সবাজার সাংবাদিক যুব কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রাশেদুল মজিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দৈনিক সমুদ্রবার্তার নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুনাইদ, দৈনিক মানবকন্ঠের স্টাফ রিপোর্টার ফরহাদ ইকবাল, দৈনিক সমুদ্রকন্ঠের বিভাগীয় সম্পাদক কবি মানিক বৈরাগী, মহসীন শেখ (আজকের কাগজ), চঞ্চল দাশ গুপ্ত (বাংলাদেশ সময়), কামরুল ইসলাম মিন্টু (আজকের কক্সবাজার), ইমরুল কায়েস (দৈনিক কক্সবাজার), কক্সবাজার সাংবাদিক যুব কল্যান সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক নুপা আলম (বাংলানিউজ), সমিতির সদস্য সায়ীদ আলমগীর (দি ডেইলী ইন্ডিপেন্ডেন্ট), মোস্তফা সরওয়ার (দৈনিক বাঁকখালী), বিপ্লব কান্তি দে (দৈনিক সমুদ্রকন্ঠ), নেছার আহমদ (দৈনিক ঘোষণা), শংকর বড়–য়া (দৈনিক রূপসীগ্রাম), আমিনুল হক আমিন (দৈনিক দৈনন্দিন), আহসান সুমন (দৈনিক আজকের কক্সবাজার), ওয়াহিদুর রহমান রুবেল (দৈনিক দৈনন্দিন), সমিতির সদস্য ওমর ফারুক হিরু (দৈনিক সমুদ্রকন্ঠ), শামীম সরওয়ার (ফোকাকবাংলা) প্রমুখ।
রিপোর্টাস ইউনিটির নিন্দা
কক্সবাজার রিপোর্টাস ইউনিটির উপদেষ্টা ও দৈনিক সমকালের কক্সবাজার অফিস প্রধান আবু তাহের চৌধুরীকে প্রাণ নাশের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কক্সবাজার রিপোর্টাস ইউনিটি। পত্রিকায় প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সারা দেশে সাংবাদিকরা চরম ঝুঁকির মুখে রয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত হামলা ও মারধরের শিকার হচ্ছেন। ধারাবাহিক সাংবাদিক নির্যাতনের এসব ঘটনার কোন বিচারও হচ্ছে না। এতে প্রভাবশালী সন্ত্রাসীরা উৎসাহিত হচ্ছে। কক্সবাজারেও একজন প্রতিষ্ঠিত পেশাদার সাংবাদিককে হত্যার হুমকি বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। রাষ্ট্রীয়ভাবে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার হলে কোন প্রভাবশালী ব্যক্তি বা গোষ্টি সাংবাদিকদের হুমকি দেওয়ার সাহস পেত না। নেতৃবৃন্দ সমকালের কক্সবাজার অফিস প্রধান সাংবাদিক আবু তাহেরকে হুমকির ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে অবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতারের দাবী জানান। বিবৃতিদাতারা হলেন, সভাপতি রাসেল চৌধুরী, সহ-সভাপতি রাশেদুল মজিদ, বেদারুল আলম বেদার, সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফি, যুগ্ম সম্পাদক নুপা আলম, চঞ্চল দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক সায়ীদ আলমগীর, প্রচার সম্পাদক আব্দুল্লাহ নয়ন, কোষাধ্যক্ষ মোস্তফা সরওয়ার, ক্রীড়া সম্পাদক সুজা উদ্দিন রুবেল, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান মিন্টু, আপ্যায়ন সম্পাদক ওয়াহিদুর রহমান রুবেল, নির্বাহী সদস্য আহমদ গিয়াস, আনছার হোসেন, ফরহাদ ইকবাল, আমানুল হক বাবুল, দীপক শর্মা দিপু, বিপ্লব কান্তি দে, মাহবুবুর রহমান, এম ইব্রাহিম খলিল মামুন ও শংকর বড়–য়া রুমি।

0 Comments