এম. রায়হান চৌধুরী, চকরিয়া
বীমার আত্মসাৎকৃত কিস্তির টাকা ফেরৎ চাওয়ার জের ধরে বীমার কর্মকর্তার হামলায় এক গ্রাহক আহত হওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, প্রগ্রেসিব লাইফইনন্সুরেন্স লি:
এর চকরিয়া শাখার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ফাঁসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়া এলাকার নজির আহামদের পুত্র মো: ফরিদ খুটাখালী ইউনিয়নের মধ্য গর্জনতলী এলাকার শহর মুল্লুক (বাবুলের স্ত্রী) হাসনা আরা বেগম (২৮) মাঠ কর্মী হিসেবে এলাকার গ্রাহকদের বীমা পলিসির দ্বিতীয় কিস্তির প্রায় ৫০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিদের একাধিকবার অভিযোগ দায়ের করে । এতে ও কোন সুরাহা না হওয়ায় ওই কর্মকর্তার ফাঁসিয়াখালীস্থ বাড়ীতে গতকাল শনিবার ১২মে সকাল ৯টায় গিয়ে আত্মসাৎকৃত টাকা ফেরৎ চাই। আহত মহিলা জানান, তার বাড়ীতে গেলে তার স্ত্রী কহিনুর টাকার বিনিময়ে একটি গরু নিয়ে যাওয়ার কথা বলে। এতে তারা একটি গরু নিয়ে চলে আসার পথে বীমা কর্মকর্তা ফরিদও তার পরিবার পরিজন নিয়ে হামলা চালিয়ে হাসনা আরাকে আহত করে এবং গরুটি ছিনিয়ে নিয়ে যায়। আহত মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রস্তুতি চলছিল।

0 Comments