Advertisement

হারবাং-এ মৎস্য পুকুর জবরদখলের অপচেষ্টা॥ থানায় জিডি


এম. রায়হান চৌধুরী, চকরিয়া
চকরিয়ায় প্রভাবশালীকর্তৃক মৎস্য পুকুর  জবরদখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, চকরিয়া উপজেলা বরইতলী ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৃত আবু
বক্কর ছিদ্দিকের  পুত্র নুর মোহাম্মদও মৌলানা আব্বাস আহামদ হারবাং ইউনিয়নের হারবাং মৌজার গয়ালমারা এলাকায় ৮৬ শতক জমি ও তৎ সংলগ্ন মাথা খিলা রেজিষ্ট্রিমূলে খরিদ করেন।এবং তৎপর থেকে ওই জমিতে মৎস্য চাষ ও নার্সারী করে আসছে। কিন্তু দুর্লোভের বশবর্তী উত্তর হারবাং গয়ালমারা এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র আহামদ ও তার পুত্র আবদুল আজিজ(২০) ওই মৎস্য পুকুর জবরদখলের জন্য একাধিকবার হানা দেয়। উপায়ন্তর না দেখে নুর মোহাম্মদ গত ১১মে চকরিয়া থানায় দখলবাজ হামলাকারীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী  (নং-৫৫৭) রুজু করেন।

Post a Comment

0 Comments