প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন, বিরোধী দল ইলিয়াস আলী ইস্যু সৃষ্টি করে
যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টায় লিপ্ত রযেছে। কিন্তু বাংলার মানুষকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেকোন বিনিময়ে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করবে। আগামী দিনে বিরোধী দলের যেকোন ধ্বংসাত্বক কর্মসূচি কঠোর হস্তে দমনে নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান তিনি। মহান মে দিবস উপলক্ষ্যে জেলা শ্রমিকলীগ কর্তৃক আয়োজিত বণার্ঢ্য শোভাযাত্রা পরবর্তী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাক আহমদ চৌধুরী উপরোক্ত কথা বলেন। জেলা শ্রমিকলীগের সভাপতি এডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোসেন, সাধারন সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, সহ-সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সাহাবুদ্দিন আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, শহর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান, কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম এবং জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক। জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে আরো বক্তব্যে রাখেন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজ, জেলা পরিবহণ শ্রমিকলীগের সভাপতি শফিকুল ইসলাম কালু, সাধারন সম্পাদক নুরুল আমিন, শহর শ্রমিকলীগের আহবায়ক দীপক দাশ, সদর উপজেলার আহবায়ক কুদরত উল্লাহ, মহিলা শ্রমিকলীগের সাধারন সম্পাদিকা দ্বীপ্তি শর্মা, পানি উন্নয়ন বোর্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির, মিনহার ফিশারিশ শ্রমিকলীগের সভাপতি মিন্টু, হোটেল শ্রমিকলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারন সম্পাদক সেলিম বিল্ডার প্রমুখ। শ্রমিক সমাবেশের পর চট্টগ্রাম ও কক্সবাজারের বিশিষ্ট কণ্ঠশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

0 Comments