Advertisement

টেকনাফে জমির বিরোধ নিয়ে ২ পরিবারের সংঘর্ষ ঃ আহত ১৭


জিয়াউর রহমান জিয়া
কক্সবাজারের টেকনাফস্থ নীলায় ২ পরিবারের সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ,মারধররে
ঘটনায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাযায়-৩মে সকাল সাড়ে ৮টারদিকে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের পূর্ব আলী আকবর পাড়ার মৃত কালা মিয়ার পুত্র বাচা ঁমিয়া এবং হাজী ইসলামের পুত্র আব্দুল মোনাফ ও নবী হোছন  এর মধ্যে সীমানা বিরোধ নিয়ে বিচার-সালিশের পরও মীমাংসা না হওয়ায় দেয়াল নির্মাণকে কেন্দ্র করে কথা কাটাকাটির সুত্রপাত হয়। এক পর্যায়ের সংঘর্ষ বাধঁলে উভয় পক্ষে  ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে লাঠি-সোটা,দা,আগ্নেয়াস্ত্র নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপক্ষ অপর পক্ষকে ঘায়েল করতে নানা অপকৌশল অবলম্বন করছে প্রত্যক্তদর্শী লোকজন জানায়। এ সংঘর্ষের ঘটনা আরো বি¯তৃত হওয়ার খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর এস আই মাহফুজ ও টেকনাফ থানার এএসআই জাফর সর্ঙ্গীয়ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করে চলে যায়। পরে উভয় পক্ষের আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বাঁচা মিয়া গংয়ের আহতরা প্রতিপক্ষের নবী হোছন ও টিটুর দেশী বন্ধুকের ফায়ারে আব্দু শুক্কুর,নুরুল আমিন,আব্দুল করিম,মাঈন উদ্দিন, ২/৩জন মহিলাসহ ১০/১২জন আহত হয়েছে  বলে জানায়।আশংকাজনক ২জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচেছ।
অপরদিকে মোনাফ-নবী হোছন গংয়ের আহতরা প্রতিপক্ষের অস্ত্রের হামলায় দিল মোহাম্মদ,পিতা-লাল মিয়া,নুর মোহাম্মদ পিতা-কালাচাঁন,সাইফুল্লাহ পিতা-আব্দুর রহিম,নবী হোছন পিতা-হাজী ইসলাম,এডি হাসান টিটু, রফিক আহমদ,পিতাঃ-আলী আহমদ,ফাতেমা বেগম স্বামীঃ হেলাল উদ্দিন প্রমুখ আহত হয়েছে অভিযোগ করেন । এ ব্যাপারে থানায় ২টি পৃথক পৃথক মামলার প্রক্রিয়া চলছে বলে সুত্র জানিয়েছে।

Post a Comment

0 Comments