Advertisement

রামুর রাজারকুলে সস্ত্রাসী হামলায় ৫ লক্ষ টাকা লুট


রামু প্রতিনিধি
রামু রাজারকুল ইউনিয়নের সস্ত্রাসী কায়দায় র্দীঘদিনের একমাত্র বসত ঘর ও ভিটি জমিটি ছিনিয়ে নিয়েছে পশ্চিম রাজার কুল মৌলভী পাড়া গ্রামের আব্দুর
ছালামের প্ত্রু মো: মিজান, মো: এহছান উল্লাহ  পশ্চিম ধুয়াপালং এলাকার আবদুল হকের নেতৃত্বে এক দল সন্ত্রাসী রাজারকুল মৌজার বি এস ৩৭৩ নং খতিয়ানের সৃজিত খতিয়ান নং ২২১০ এর বি এস দাগ ন ১৫,১৬,১৭,১৮ দাগের ১৬ দাগের জমির উপর বসত বাড়ি নির্মান করে পশ্চিম রাজারকুলের আব্দুস ছালামের পুত্র মাওলানা আরিফ উল্লাহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের রোপন করে ভোগ দখলে থেকে বসবাস করে আসছিল বলে জানা গেছে। হঠাৎ গত ৩০ এপ্রিল সকাল অনুমান ৮ টার দিকে উল্লেখিত সন্ত্রাসীরা দা,কুঠাল লাঠি ও রড নিয়ে হামলা চালিয়ে বাড়ির আঙ্গিনায় রোপিত গাছ পালা কেটে বাড়ি ভাংচুর চালায়। এতে মাওলানা আরিফ উল্লাহর ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও বাড়িতে প্রবেশ করে মাওলানা আরিফের স্ত্রী জয়নাব ছিদ্দিকার স্বর্ণ ও নগদ টাকা  নিয়ে যায়। এব্যাপারে রামু থানায় ৪ জনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments