Advertisement

দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয় কক্সবাজার ক্যাম্পাসের ¯প্রীং-১২ ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ০১/০৬/২০১২ইং


প্রেস বিজ্ঞপ্তি
দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয় আউটার ক্যাম্পাসের উপ-পরিচালক জনাব মাহমুদ আহমেদের স্বাক্ষরিত প্রেরিত ০৮/০৫/২০১২ ইং তারিখ স্মারক নং- দাইবি/
প্রশাঃ/২০১২/৩০৯ পত্রের ভিত্তিতে দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয় কক্সবাজার ক্যাম্পাসের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০১/০৬/২০১২ইং তারিখ হতে দাইবির সকল আউটার ক্যাম্পাস সমূহে অত্র বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত সকল বিষয়ের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইন্শাআল্লাহ।
তাই সকল শিক্ষার্থীকে অত্র ক্যাম্পাসের প্রশাসক মুহাম্মদ ফয়জুল্লাহ আন্ওয়ার এর সাথে যোগাযোগ করতঃ আল আরাফাহ ইসলামী ব্যাংক কক্সবাজার শাখা, হিসাব নং- ঝঘউ ৪৭১২২০০০৪৮০৮ (যা গণকবাড়ী, সাভার, রেজিষ্টার্ড দারুল ইহ্সান ট্রাষ্ট এর চেয়ারম্যান ও ম্যানেজিং ট্রাস্টি, যিনি আউটার ক্যাম্পাসের প্রধান নির্দেশক জনাব. এ.এ বজলে রাব্বির অনুমোদিত ও নির্দেশিত স্মারক নং- দাইবি/প্রশাঃ/২০১১/২৩৪ (১) তারিখ ১২/১০/২০১১ইংরেজী পত্রের মতে) ফাইন্যান্স এন্ড একাউন্টস এর উপ-পরিচালক (গণকবাড়ী, আশুলিয়া, সাভার কার্যালয়) জনাব. এ.কে.এম জহিরুল হক ও ক্যাম্পাস প্রশাসক সহ তিনজনের যৌথ স্বাক্ষরিত হিসাব নং এ জমা প্রদান করতঃ ব্যাংক রশিদের মাধ্যমে হেড অফিসের অনুমোদিত রশিদ গ্রহণ করার নির্দেশ দেওয়া যাচ্ছে। অত্র কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে লেনদেন করলে দাইবি কর্তৃপক্ষ তার দায়ভার বহন করবে না।

Post a Comment

0 Comments