জিয়াবুল হক ,টেকনাফ
টেকনাফে স্বামীর পরকীয়ার প্রেমের জের ধরে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। জানা যায় ,বিষপানে আতœহত্যাকারী গৃহবধূ ৪ সন্তানের জননী।
এলাকাবাসীর সূত্রে জানা যায় ,শুক্রবার বিকালে স্বামী মোঃ ছৈয়দের মোবাইলে অজ্ঞাত মহিলার এক ফোন আসে। এসময় স্ত্রী শামসুন্নাহার মোবাইল ফোন রিসিভ করে মহিলার পরিচয় জানতে চাই। এবং বিষয়টি স্বামীর পরকীয়া প্রেমিকা মোবাইল ফোনে মহিলা সৈয়দকে অতিরঞ্জিত করে জানালে স্বামী মোঃ ছৈয়দ শামসুন্নাহারের উপর শারিরীক নির্যাতন চালায় । মোবাইলের ঐ পরকীয়া প্রেমিকাটি এক রোহিঙ্গা মহিলা এবং সে একই এলাকায় বসবাস করে। এতে ক্ষোভে ও অভিমানে সে রাত ১১টার দিকে বাড়িতে থাকা ক্ষেতের কীটনাশক পান করে। এসময় তাদের ৮বছরের মেয়ে বাবাকে মায়ের বিষ পানের কথা জানালে ও সে তাতে কর্ণপাত করেনি। এক পর্যায়ে শামসুন্নাহার অজ্ঞান হয়ে পড়ে গেলে রাত ২টার দিকে তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আরো অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানেই তার মৃত্যু ঘটে। জানা গেছে, মৃত গৃহবধূ হচ্ছে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া গ্রামের মোঃ ছৈয়দের স্ত্রী শামসুন্নাহার (২৪)। শামসুন্নাহারের ৪ সন্তানের মধ্যে ছোট সন্তানের বয়স মাত্র ২ মাস। বছর আটেক আগে মোঃ সৈয়দের ১ম স্ত্রীর মৃত্যু হলে একই এলাকার আলি হোসেন চকিদারের মেয়ে শামসুন্নাহারের সাথে তার বিয়ে হয়। ২৬ মে শনিবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টেকনাফ থানা অফিসার ইনর্চাজ মাহবুবুল হক বিষয়টি সত্যতা স্কীকার করেন। এবং আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন ।

0 Comments