Advertisement

হোটেল আলবাট্রস মালিকের মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক


প্রেস বিজ্ঞপ্তি
উখিয়া উপজেলার ফালংখালী আব্দুল লতিফ চৌধুরী ওয়াক্ফ এষ্টেট এর জমিদার মরহুম ভূলু মিয়া চৌধুরীর সহধর্মীনি এবং ওই এষ্টেট এর বর্তমান
মতোয়াল্লী ও কক্সবাজার কলাতলী রোডের হোটেল আলবাট্রস এর মালিক জহুরুল ইসলাম চৌধুরীর মাতা সাহেদা খাতুন (৯০) বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল সকাল ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম সাউথ পয়েন্ট ক্লিনিকে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহ ............... রাজেউন)।
মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকাবহ পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন যথাক্রমে হোটেল মোটেল ও গেষ্ট হাউস মালিক সমিতির পক্ষে সভাপতি আলহাজ্ব ওমর সুলতান, সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি কক্সবাজার জেলা শাখা, দোকান মালিক সমিতি লাইট হাউস এলাকা, উখিয়া-টেকনাফ এলাকার সাবেক সাংসদ ও হুইপ শাহজাহান চৌধুরী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ঝাউবন রেস্তোরার মালিক এড. আবুল কালাম ছিদ্দিকী, ফালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, ৭নং ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন, ৯নং ওয়ার্ড মেম্বার হামিদ হোসেন সাগর প্রমুখ।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে যান। একই দিন বাদ আসর চট্টগ্রামের আগ্রাবাদ কেন্দ্রিয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জানা যায়, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।

Post a Comment

0 Comments