সেলিম উদ্দীন,ঈদগাঁও
খুটাখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩১তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে কিশলয় আদর্শ শিক্ষা
নিকেতনে ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ডাঃ শফিউল আলম শফি, ছৈয়দ হোছাইন চৌধুরী, মাষ্টার রেজাউল করিম রেজু, ডাঃ সাইফুল ইসলাম জাবের ও জাহেদ নেওয়াজ। এতে বক্তারা বলেন, দলের সুবিধাভোগীরা একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে। খুটাখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে তা কোন ভাবেই বরদাশত করা হবেনা। ইতিমধ্যে খুটাখালীতে হাইব্রীড বিএনপির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। দলের স্বার্থে সময় এসেছে তাদেরকে পরিহার করার। যারা ৩০জুন শাহাদত বার্ষিকী নিয়ে তেলেসমাতি করছে কিশলয় স্কুল ব্যবহার নিয়ে পরিস্থিতি ঘুলাটে করছে তা কখনো খুটাখালী বিএনপি হতে দেবেনা। তারা আরো বলেন, ভূঁইফোড় তথা কথিত পকেট কমিটির এ নগ্ন উদ্দেশ্যে নৎসাত করতে হবে। বক্তারা দেশের চলমান রাজনীতি নিয়ে আলোচনা করেন এবং গুম হওয়া ইলিয়াছ আলী সহ অসংখ্য নেতার মুক্তি দাবী করেন। সে সাথে ৩০জুন শাহাদত বার্ষিকীতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করে সাবেক যোগাযোগ মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের হাতকে শক্তিশালী করার আহবান জানান। অন্যদের মধ্যে ছিলেন মাষ্টার মোক্তার আহমদ,ছৈয়দ আকবর, মাষ্টার আহমদ রেজা খাঁন, জালাল উদ্দিন সাবেক মেম্বার,কামাল পাশা, শাহাব উদ্দিন, মোহাম্মদ সেলিম,মোস্তফা কামাল,মোহাম্মদ জিয়াউল হক, আবদুল মান্নান, মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর, শফি,মামুন, তৌহিদ, হুমায়ুন, দিদারুল ইসলাম বাবুল ও কামাল প্রমুখ।

0 Comments