এম. রায়হান চৌধুরী, চকরিয়া
চকরিয়ার চিংড়িজোন রামপুরে পুলিশ-ডাকাতের মাঝে ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ২পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ১টি কাটা বন্দুক, ১টি কাটা রাইফেল,
৩রাউন্ড তাজা কার্তুজ, ৩টি লম্বা দা, ডাকাতির সরাঞ্জামাধি উদ্ধার ও ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করে। গত (১৯মে) রোববার ৪নং হোল্ডারের ২নং স্লুইস গেটে ১০একর চিংড়ি ঘের এলাকায় ডাকাতের দল অস্ত্রশস্ত্র নিয়ে চিংড়ি ঘের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনার খবর পেয়ে রামপুর পুলিশ ফাঁড়ির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত ও পুলিশের মধ্যে ঘন্টাব্যাপী গুলি বিনিময় হয়। এতে দুই পুলিশ সদস্য নানু মিয়া ও সরওয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এদিকে রামপুর পুলিশ ফাঁড়ির আইসি এস.আই আবদুল হাকিম চকরিয়ায় অবস্থানরত এসপি (সার্কেল) মুহাম্মদ খালেদ উজ-জামান ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ কে অবহিত করলে তাদের নেতৃত্বে পুলিশ ত্রিমুখী অভিযান চালিয়ে মোঃ সেলিম, নুর মোহাম্মদ, জহির আহমদ, আবদুর রশিদ, বয়োবৃদ্ধ জহির আহমদ-২, নুরুল আবছারসহ ৬জনকে আটক করে। এসময় পুলিশ ২ আগ্নেয়াস্ত্রসহ ডাকাতি সরাঞ্জামাদি উদ্ধার করে। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে ৩টি মামলার প্রস্তুতি চলছে বলে সূত্রে প্রকাশ।

0 Comments