Advertisement

শহরের বাহারছড়া গোল চক্কর মাঠ রক্ষার দাবিতে কক্সবাজার বাঁচাও আন্দোলনের মানববন্ধন আজ


বার্তা পরিবেশক
কক্সবাজার শহরের বাহারছড়ায় সর্বসাধারণের ব্যবহার্য প্রাচীন গোল চক্কর মাঠ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নামে ইজারা প্রতিবাদে এবং মাঠটি রক্ষার দাবিতে
‘কক্সবাজার বাঁচাও আন্দোলন’ এর মানববন্ধন আজ সোমবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। গোল চক্কর মাঠে এ মানববন্ধন কর্মসূচিতে কক্সবাজারের সচেতন মহলকে অংশ গ্রহণের আহবান জানিয়েছেন, কক্সবাজার বাঁচাও আন্দোলন এর সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট আয়াছুর রহমান।
প্রসঙ্গত, কক্সবাজার শহরের বাহারছড়ায় সর্বসাধারণের ব্যবহার্য প্রাচীন গোল চক্কর মাঠ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নামে দেয়া হচ্ছে। ঐতিহ্যবাহি এই মাঠ কোন দপ্তরকে বরাদ্দ প্রদান না করার জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ‘কক্সবাজার বাঁচাও আন্দোলন’।

Post a Comment

0 Comments