Advertisement

চকরিয়ায় দুর্বৃত্তরা স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়ার অভিযোগ

এম. রায়হান চৌধুরী, চকরিয়া চকরিয়া ঢেমুশিয়া-ইলিশিয়া সড়কের নতুন ব্রীজের উপর দুর্বৃত্ত কর্তৃক বাড়ি ফেরার পথে মহিলাসহ ৪জনের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে
নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত ৮টার দিকে। জানা গেছে, উপজেলা ঢেমুশিয়া ইউনিয়নের খাসপাড়া এলাকার ইদ্রিস আহমদের বাড়ি থেকে শ্যালক ও নববধুসহ ৪ব্যক্তি বিএমচরের কৃষ্ণাপুর বাড়ি ফেরার পথে ইলিশিয়া-ঢেমুশিয়া ব্রীজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত চতুর্দিকে ঘেরাও করে বেদড়ক মারধরপূর্বক নববধুর কাছ থেকে স্বর্ণালংকার ও স্বামী বেলাল উদ্দিন থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় তাদের সাথে থাকা ইদ্রিসের পুত্র দিদারুল ইসলাম বাঁধা দিলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। তাদের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নববধুর পিতা শামসুল আলম বাদী হয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত চকরিয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।

Post a Comment

0 Comments