Advertisement

মহেশখালী থানার এস.আই. পরেশ হত্যা মামলার ১০ আসামী জেল হাজতে

জান্নাত আরা
মহেশখালী থানার এস.আই. পরেশ কুমার কারবারী হত্যা মামলার ১০ আসামী গতকাল বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে,
আদালতের বিচারক আসামীদের জামিন নামঞ্জুর করতঃ জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। চলতি বছরের ১৮ জানুয়ারী দিন দুপুরে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কাঠালতলী পাড়া এলাকায় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে মহেশখালী থানার কর্তব্যরত এস.আই. পরেশ কুমার কারবারীকে হত্যা করে। এঘটনায় মহেশখালী থানায় পৃথক দুটি মামলা হয়। মামলা দুটির অন্যতম আসামী জোনাব আলী জেল হাজতে থাকলেও অপর ১০ জন আসামী মহামান্য হাইকোর্ট থেকে ০৮ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি লাভ করে। গতকাল ২০ মে উক্ত ১০ আসামীদের জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, কক্সবাজারের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, আসামীপক্ষের আইনজীবী ও সরকারে পক্ষে কৌশলীর দীর্ঘক্ষণ শুনানীর পর আদালতের বিচারক ছৈয়দ হুমায়ূন আজাদ আসামীদের জামিন না মঞ্জুর করতঃ জেল হাজতে প্রেরণের আদেশ দেন। জামিন নামঞ্জুর হওয়া আসামীরা হল- করিম দাদ, লেদু মিয়া, ইউনুছ, আবুল শামা, ছদর আমিন, হান্নান প্রকাশ কালা মিয়া, নুর জাহান বেগম, আমিনা খাতুন, লায়লা বেগম ও রহমত আলী। উক্ত আসামীদের বিরুদ্ধে এস.আই. পরেশ হত্যা মামলা ছাড়াও এক ডজনেরও বেশি মামলা আছে।

Post a Comment

0 Comments