Advertisement

কক্সবাজারের মহেশখালীতে এক ব্যক্তির মৃত্যু রহস্য কি?


এম.রায়হান চৌধুরী, চকরিয়া
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তেলীপাড়া ওয়ার্ডের আলী হোছাইনের পুত্র বর্তমান মেম্বার কবির হোসেন  ও কক্সবাজার টেকপাড়ার বক্তার
আহমদের পুত্র পুতুর মালিকানাধীন ফিশিং বোট এফ, বি, মোজাহিদে ডেইল পাড়ার জেবর মূল্লুকের পুত্র এনাম(৪৫) এর রহস্য জনক মৃত্যু হয়েছে। জানা যায় গত ৮ই মে মাঝি শাহা আলমের নেতৃত্বে ১৬ শ্রমিক বিশিষ্ট এফ,বি, মোজাহিদ সাগরে ফিশিং করতে যায়। ৪ দিনের মাথায় এনামকে মৃত্যু অবস্থায় এনে কক্সবাজার নাজিরার টেকে ফিশিং বোটটি রেখে দিয়ে অন্য একটি যাত্রীবাহী গামবোট দিয়ে মহেশখালী আদিনাথ জেটিতে পৌছলে মহেশখালী থানা খবর পেয়ে এস,আই, নিলু বড়–য়ার নেতৃত্বে এক দল পুলিশ গিয়ে প্রাথমিকভাবে ক্ষত-বিক্ষতের চিহ্ন চিহ্নিত করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে ফিশিং বোটের মালিক কবির হোসেনের সাথে যোগাযোগ করা হলে জানান, সে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাছির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন।

Post a Comment

0 Comments