Advertisement

চকরিয়ায় ইভটিজিংয়ে বাঁধা দেয়ায় বখাটের হামলায় ছাত্রীসহ আহত ২

চকরিয়া : চকরিয়ায় স্কুল ছাত্রীকে উত্যক্তকারী বখাটে যুবককে ইভটিজিংকালে বাঁধা দেয়ায় হামলা চালিয়ে ছাত্রীসহ ২জনকে গুরুতর আহত করেছে। জানা গেছে, চকরিয়া
পৌরসভার ৪নং ওয়ার্ড ভরামুহুরী এলাকার আবুল কালামের ষোড়শী কন্যা ৮ম শ্রেণীর ছাত্রী এমি (১৪) গত (১৭মে) বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে প্রতিদিনের ন্যায় বখাটে যুবক একই এলাকার আমির হোছনের পুত্র মোস্তাফিজ উল্লেখিত ছাত্রীকে ইভটিজিং করলে সে প্রতিবাদ করে। ছাত্রী প্রতিবাদ করায় বখাটে মোস্তাফিজ তাকে টানা-হেচড়া ও মারধর করে। এসময় ছাত্রী এমিকে উদ্ধার করতে এগিয়ে আসলে মোবারক আলীর স্ত্রী সেতারা বেগম (২৫)সহ দু’জনকে বখাটে যুবকের সহযোগিতার মিলে বেদড়ক পিটিয়ে আহত করে। আহতদের প্রথমে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হওয়ায় চমেক জাসপাতালে প্রেরণ করে। এব্যাপারে ছাত্রী এনির পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।

Post a Comment

0 Comments