Advertisement

চকরিয়ায় গাড়ী চাপায় নিহত ১

জহিরুল ইসলাম,চকরিয়া :
চকরিয়া পৌর সদরের চিরিঙ্গা বাস ষ্টেশনের হাসেম মার্কেটের সামনে গাড়ী চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সকালে পৌর চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে চিরিঙ্গা
এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে ।
চকরিয়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন সকাল ৯টায় দিকে একটি পণ্যবাহী ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে মালামাল নামানোর জন্য সাইড করার সময় অপর একটি চাঁেদর গাড়ী (জীপ) সড়ক অতিক্রমকালে ট্রাকটির চাপা পড়ে জীপ গাড়ীর বাম্পারে দাঁড়ানো যাত্রী কবির হোসেনের (৩০) শরীর থেতলে যায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। নিহত ওই ব্যক্তি উপজেলার কাকারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মাইজ কাকারা গ্রামের মৃত মোহাম্মদ হানিফের পুত্র বলে জানা গেছে। তার সংসারে স্ত্রী ও এক সন্তান রয়েছে। স্থানীয়রা জানায়, হাসেম মার্কেট এলাকার ইদ্রিছ এন্ড সন্স নামের মুদির দোকানের জন্য নিয়ে আসা মালামাল ভর্তি ট্রাকটি প্রধান সড়কে দাঁড়িয়ে মালামাল নামানোর কারণে তার মৃত্যু হয়েছে। চকরিয়া থানার পুলিশ ওই ঘাতক ট্রাকসহ জীপ গাড়ি দু‘টি আটক করেছে।

Post a Comment

0 Comments