কামাল শিশির ঈদগড়:
রামু উপজেলার ঈদগড়ে টানা ২দিনের বৃষ্টির পানিতে ভেসে গেছে ৫ হেক্টর জমির পাঁকা ধান। এতে চাষীদের মাঝে চরম উদ্বেগ,উৎকন্ঠা ও হতাশা বিরাজ করছে। জানা যায়,চলতিমৌসুমে ঈদগড় হাসনাকাটা,চরপাড়া,নোয়াপাড়া,ধুমছাকাটা,বড়বিল,লেইঙ্গাপাড়া,পূর্বরাজ ঘাটা,রেনুরকুল,ঠুটারবিল,কোনারপাড়া,পানিস্যাঘোনা,ছগিরাকাটা,করলিয়া
মুরা, বৈদ্যপাড়া সহ আরো বিভিন্ন এলাকায় ৮৫০ হেক্টর জমিতে ইরি,বি আর ১৬, লাল ধান, হাইব্রিট এইস, ২৮ ধান সহ আরো নানা জাতের ধান চাষ করা হয়। গতকাল বুধবার ২মে সকাল ৭টায় ইউনিয়নের রেনুরকুল,কোনারপাড়া, ঠুটারবিল সহ আরো বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, অনেক চাষী মাথায় হাত দিয়ে বসে আছেন। চাষী হাজ্বী নুরুল আলম জানান, গত ২দিনের বৃষ্টিতে এ এলাকার অনেক পাকা ধান জমিতে কাটা অবস্থায় থাকায় ভেসে গেছে। এ অতর্কিত বৃষ্টি আমাদের চরম ক্ষতি করল। এছাড়াও বর্তমানে বহু জমির ধান জমিতে বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এ ব্যাপারে ইউনিয়ন কৃষি উপ-সহকারী কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ঈদগড়ে মোট ৮৫০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। গত ২দিনের বৃষ্টিতে ৫হেক্টর জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ চাষীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

0 Comments