সেলিম উদ্দীন
ঈদগাঁওতে আধুনিক ষ্টেডিয়াম নির্মাণ সহ নানা দাবী দিয়েছে মিডল কক্স ইউনাইটেড। সম্প্রতি বাজারস্থ নিজস্ব কার্যালয়ে আয়োজিত মত বিনিময় অনুষ্ঠানে এসব দাবীসমূহ
উত্থাপন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি টি.এম.এম. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়ক সাকলাইন মোস্তাকের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ফারুক আহমদ, এম. রহমান ভুট্টো, হাসান তারেক, নুরুল বশর, নুরুল আমিন প্রমুখ। উত্থাপিত দাবীসমূহের মধ্যে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা, আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ, দালানমুক্ত ওয়ান ষ্টপ সার্ভিস সম্বলিত পুলিশ সেবা কেন্দ্র স্থাপন, শিশুদের বিনোদনের জন্য পার্ক ও খেলার মাঠ, গণ শৌচাগার নির্মাণ, বাজারে ফায়ার সার্ভিস স্থাপন, পাবলিক লাইব্রেরী ও পাবলিক হল স্থাপন, লোকজ যাদুঘর স্থাপন, বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপন ও আধুৃনিক তথ্য সেবা কেন্দ্র নির্মাণ। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন সাংবাদিক মোঃ রেজাউল করিম, সাংবাদিক শাহজাহান সিরাজ, সাংবাদিক হামিদুল হক প্রমুখ। অন্য দাবীর মধ্যে রয়েছে মহিলা কলেজ ও আধুনিক বিশ্ববিদ্যালয় সহ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, বোটানিকেল গার্ডেন প্রতিষ্ঠা, বহুতল বিশিষ্ট মৎস্য ও সবজি মার্কেট স্থাপন, জনসাধারনের স্বার্থে সড়কের দু’পাশে ফুটপাত নির্মাণ, ঈদগাঁও বাজারের জলবদ্ধতা নিরসন কল্পে আধুনিক টেকসই ও কার্যকরী ড্রেন নির্মাণ, উন্নয়ন কর্তৃপক্ষ গঠন পূর্বক ঈদগাঁওকে একটি মডেল মিউনিসিপালিটিতে রূপান্তর করা, হস্তশিল্প, কাঠ শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প সহ বিভিন্ন শিল্পমুখী দোকান পাঠ ও কারখানা স্থাপন, ঈদগাঁও বাজারে কর্মরত শিশুর ও পেশাজীবি কর্মচারীদের জন্য আবাসন ও নৈশ বিদ্যালয় স্থাপন, ঈদগাঁও বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সমূহ মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ, নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সরকারী-বেসরকারী বিনিয়োগে একটি স্বতন্ত্র ঈদগাঁও কেন্দ্রীক বিদ্যুৎ প্লান্ট স্থাপন, যানজট ও জন দূর্ভোগ লাগবে ফুলেশ্বরী নদীর দক্ষিণ পার্কে ঈদগাঁও বাসষ্টেশন থেকে রাবার ড্যাম পর্যন্ত রিভার ড্রাইভ সড়ক নির্মাণ করে একটি পর্যটন রির্সোট স্থাপন, পরিবেশ রক্ষা ও গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে গণসচেতনতা তৈরি করে বিষাক্ত কার্বনডাই অক্সাইড নির্গমনকারী শিল্প প্রতিষ্ঠানকে লোকালয় থেকে বিচ্ছিন্ন করে অন্যত্রে স্থানান্তর, গণতন্ত্র,স্বাস্থ্য সচেতনতা, মানবাধিকার, শিক্ষা, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও লৈঙ্গিক বৈষম্য নিরসন,বাল্য বিবাহ, যৌতুক বিরোধী কার্যক্রম, সু-শাসন, দূর্নীতি, বিনোদন, কৃষি, প্রাকৃতিক দূর্যোগে সর্তকীকরণ সহ বিভিন্ন সামাজিক আন্দোলনের মুখপাত্র হিসাবে কমিউনিটি রেডিও স্থাপন ও তার সম্প্রসারণ এবং হস্তশিল্প ও কারিগরি শিক্ষা কেন্দ্র গঠন করে বেকাররত্ব ও দারিদ্রতা বিমোচন পূর্বক কর্মসংস্থান সহায়ক কার্যক্রম পরিচালনা করা।

0 Comments