Advertisement

মহেশখালীতে র‌্যাব পুলিশ বনবিভাগের যৌথ অভিযানে ২টি স-মিল জব্দ


এম.রায়হান চৌধুরী
মহেশখালী উপজেলার পৌরসভাস্থ বানিয়ারদোকান নামক স্থানে পুলিশ, র‌্যাব ও বনবিভাগের যৌথ অভিযানে ২টি অবৈধ করাত কল ও বিভিন্ন প্রজাতের পাহাড়ী গাছ জব্দ করে।
জব্দকৃত গাছের মধ্যে রয়েছে সেগুন, গর্জন, গামারি, আকাশমনি গাছ সহ দুইটি করাত কল জব্দ করে উপজেলা বনবিভাগের অফিসে নিয়ে আসে। এই অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলার নির্বাহী মেজিষ্ট্রেট তোফাইল আহমদ, এ.সি.এফ. এনামুল হক ভুইয়া ও মহেশখালী রেঞ্জ কর্মকর্তা বজলুর রহমান ভুইয়া, দলনেতা বাহার। এ সময় করাত কলে অনিয়মের কারণে পৌর এলাকার মুবিনুল হককে ৬ হাজার টাকা ও হাজী মফিজুর রহমানকে ৫ হাজার টাকা জরিমাণা করেন। জব্দকৃত করাত কল ২টি হল হাজী ইলিয়াসের পুত্র আবুতাহেরের একটি ও মাহমুদুল হকের পুত্র খুরশেদ আলমের বলে জানা যায়। এ করাত কল ২টি জব্দের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সামাজিক বনায়নের অংশীদারেরা আনন্দে মেতে উঠে। এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা বজলুর রহমান জব্দের সত্যতা স¦ীকার করে বলেন কিছু মধ্যে মাতারবাড়ী, কালারমারছাড়া ও হোয়ানকে যে অবৈধ করাত কল আছে তাও জব্দ করার জন্য অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments