ইব্রাহিম খলিল, ঈদগড়
কক্সবাজার রামুর ঈদগড় ছগিরাকাটা এলাকায় এক যুবককে ব্যাপক মারধররে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ ঈদগড় ছগিরাকাটা এলাকার হাজী ছৈয়দ আলম প্রকাশ ছৈয়দ হাজী এর পুত্র মোঃ
নুরন্নবী সাগর সম্প্রতি একই এলাকার একটি মেয়েকে প্রায় সময় উত্তাক্ত করায় একই এলাকার জামাল হোছনের পুত্র নজিবুল আলম ভুট্টু, তার বড় ভাইসহ এলাকার আরো কিছু ছেলেরা এতে বাঁধা দিলে গত ৫ আগষ্ট ভোর ৪.১৫ মিনিটে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ঈদগড় ছগিরাকাটাস্থ কুল বাগানের সামনে আগে থেকে উৎপেতে থাকা নুরন্নবী সাগর লোহার রড দিয়ে নজিবুল আলম ভুট্টুকে ব্যাপক মারধর করে। এতে নজিবুল আলম ভুট্টু গুরুতর আহত হয়। পরে সকাল সাড়ে ৭ টায় ঈদগড় পুলিশ ক্যাম্প আইসি ফিরোজ আহমদ খবর পেয়ে এলাকার সাংবাদিকসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য মুফিজুর রহমান ঘটনাটি নিষ্পত্তি করবে বলে আইসি ফিরোজ আহমদসহ উপস্থিত সকলকে জানান। এ ব্যাপারে গুরুতর আহত নজিবুল আলম ভূট্টু প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অভিযুক্ত নুরন্নবী সাগর জানান, আমি তাকে অন্যায় ভাবে মারধর করিনি।

0 Comments