Advertisement

থানার পাশে নিরাপত্তা না পেলে সাংবাদিকরা যাবে কোথায়

জাতীয় প্রেসক্লাবের সেমিনারে মানবাধিকার কমিশনের চেয়োরম্যান ড. মিজান
আমাদের সময় ডট কম
‘নারী সাংবাদিকদের অধিকার ও মূল্যায়ন’ শীর্ষক সেমিনারে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, সাংবাদিকতায় আমাদের দেশ এখন খুবই ঝুঁকিপূর্ণ। সত্য প্রকাশ করলেই নেমে আসে হামলা, মামলা, গুমসহ নানা অত্যাচার ও নির্যাতন। এ ক্ষেত্রে সংক্ষুব্ধরা নারীদেরও রেহাই দেয় না। গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘আর্টিকেল ১৯’ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিক নির্যাতন বন্ধ ও নিরাপত্তার দাবি তুলে ড. মিজানুর রহমান আরো বলেন,
কক্সবাজারের স্থানীয় দৈনিক কক্সবাজারবাণী পত্রিকা অফিসে ঢুকে সন্ত্রাসী কর্তৃক পত্রিকার সম্পাদক দৈনিক আমাদের সময়ের আঞ্চলিক প্রধান ফরিদুল মোস্তফা খানসহ তিন সাংবাদিককে হত্যার চেষ্টা শুধু নিন্দনীয়ই নয়, ঘৃণারও। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার ১০ দিনেও জড়িত কোনও সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করতে না পেরে নিজেদের অযোগ্য এবং অদক্ষতার পরিচয় দিয়েছে। তিনি প্রশ্ন করে বলেন, থানার দেয়াল ঘেঁষে অর্থাৎ মাত্র ৫ গজের মধ্যে অবস্থিত একটি পত্রিকা অফিসে কি করে সন্ত্রাসী হামলা হয়? থানার কম্পাউন্ডে যদি মানুষের জানমালের নিরাপত্তা দিতে না পারেন তাহলে পুলিশ কিভাবে পর্যটন শহরের মতো গুরুত্বপূর্ণ কক্সবাজারের লাখ লাখ মানুষের নিরাপত্তা দেবেন। কাজেই এই হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করুন। সারা দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন। সেমিনারে সভাপতিত্ব করেন আর্টিকেল ১৯ এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ডিরেক্টর তাহমিনা রহমান। এতে রাজধানী ঢাকাসহ সারা দেশের শতাধিক নারী সাংবাদিক অংশ নেয়।
জাতীয় প্রেসক্লাবের সেমিনারে মানবাধিকার কমিশনের চেয়োরম্যান ড. মিজান
থানার পাশে নিরাপত্তা না পেলে সাংবাদিকরা যাবে কোথায়
আমাদের সময় ডট কম
‘নারী সাংবাদিকদের অধিকার ও মূল্যায়ন’ শীর্ষক সেমিনারে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, সাংবাদিকতায় আমাদের দেশ এখন খুবই ঝুঁকিপূর্ণ। সত্য প্রকাশ করলেই নেমে আসে হামলা, মামলা, গুমসহ নানা অত্যাচার ও নির্যাতন। এ ক্ষেত্রে সংক্ষুব্ধরা নারীদেরও রেহাই দেয় না। গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘আর্টিকেল ১৯’ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিক নির্যাতন বন্ধ ও নিরাপত্তার দাবি তুলে ড. মিজানুর রহমান আরো বলেন, কক্সবাজারের স্থানীয় দৈনিক কক্সবাজারবাণী পত্রিকা অফিসে ঢুকে সন্ত্রাসী কর্তৃক পত্রিকার সম্পাদক দৈনিক আমাদের সময়ের আঞ্চলিক প্রধান ফরিদুল মোস্তফা খানসহ তিন সাংবাদিককে হত্যার চেষ্টা শুধু নিন্দনীয়ই নয়, ঘৃণারও। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার ১০ দিনেও জড়িত কোনও সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করতে না পেরে নিজেদের অযোগ্য এবং অদক্ষতার পরিচয় দিয়েছে। তিনি প্রশ্ন করে বলেন, থানার দেয়াল ঘেঁষে অর্থাৎ মাত্র ৫ গজের মধ্যে অবস্থিত একটি পত্রিকা অফিসে কি করে সন্ত্রাসী হামলা হয়? থানার কম্পাউন্ডে যদি মানুষের জানমালের নিরাপত্তা দিতে না পারেন তাহলে পুলিশ কিভাবে পর্যটন শহরের মতো গুরুত্বপূর্ণ কক্সবাজারের লাখ লাখ মানুষের নিরাপত্তা দেবেন। কাজেই এই হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করুন। সারা দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন। সেমিনারে সভাপতিত্ব করেন আর্টিকেল ১৯ এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ডিরেক্টর তাহমিনা রহমান। এতে রাজধানী ঢাকাসহ সারা দেশের শতাধিক নারী সাংবাদিক অংশ নেয়।

Post a Comment

0 Comments