Advertisement

রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন


প্রেস বিজ্ঞপ্তি
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক বলেছেন, মাদ্রাসা শিক্ষাকে আরো বেশী প্রসার করতে হলে এখানকার শিক্ষা ব্যবস্থাকেও যুগোপযোগী
করতে হবে। মাদ্রাসার শিক্ষকরা মহৎ ও নিবেদিত। অল্প বেতন কিংবা সম্মানী নিয়েই কওমী মাদ্রাসার শিক্ষকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে দেখা যায়। তিনি গত বুধবার (২ মে) বেলা দুইটায় রামু উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদ্রাসার পরিচালক মাওলানা আমান উল্লাহ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা মুহছিন শরীফ। এতে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ সিকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বুরহান উদ্দিন, হিসাবরক্ষন কর্মকর্তা আবুল বশর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, সমবায় কর্মকর্তা এমএ মান্নান, মৎস্য কর্মকর্তা মশিউর রহমান প্রমূখ।
নির্বাহী পরিচালক মাওলানা মুহছেন শরীফ  বলেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান এলাকায় শিক্ষার আলো জ্¦ালিয়ে যাচ্ছে। এলাকায় কোন সরকারী শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এ প্রতিষ্ঠানই এলাকায় শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, এ প্রতিষ্ঠানে আরবী, বাংলা, ইংরেজী, কম্পিউটার বিষয় পাঠদান করা হয়। ফলে প্রতিষ্ঠানটির শতাধিক এতিম শিশু সহ প্রায় চার শতাধিক শিক্ষার্থী আধুনিক শিক্ষার সুযোগ পাচ্ছে।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আবদুল খালেক কওছর, যুবনেতা কেএম আজিজুল হক, মহিলা ইউপি সদস্য লায়লা বেগম, ইউপি সদস্য জাফর আলম, সংবাদকর্মী সোয়েব সাঈদ, মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে হামদ ও না’তে রাসূল (স) পরিবেশন করেন, মাদ্রসার ছাত্র মোঃ নুর উল্লাহ ও রাকিব হাসান। দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন, মোঃ ইরফান। পরে অতিথিবৃন্দ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে মোনাজাত পরিচালনা করেন, অনুষ্ঠানের সভাপতি মাদ্রাসার পরিচালক মাওলানা আমান উল্লাহ সিকদার। প্রধান অতিথি মাদ্রাসার পাঠদান সহ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং মাদ্রাসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে একটি কম্পিটার প্রদান করেন।

Post a Comment

0 Comments