প্রেস বিজ্ঞপ্তি
উখিয়ায় মে দিবস উপলক্ষে হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক র্যালী ও শ্রমিক সমাবেশ উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ১ মে
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশ সংগঠনের সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের মাথার ঘাম শুকানোর আগেই তাদের মজুরী পরিশোধ করতে হবে। হোটেল শ্রমিকদের উপর যদি কোন মালিক অহেতুক অত্যাচার-নির্যাতন চালায় তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী দৈনিক ৮ ঘন্টার চেয়ে বেশি কাজ করলে তাদের অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে। প্রধান বক্তা ছিলেন, হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও প্রথম আলোর সাংবাদিক রতন কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন, উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ঠিকাদার ফরিদুল আলম, পরিকল্পিত কক্সবাজার চাইয়ের আহবায়ক ও সুজনের সভাপতি নুর মোহাম্মদ সিকদার, সাবেক ছাত্র নেতা ও সমাজ সেবক মুজিবুল হক আজাদ, তরুন সমাজ সেবক নুরুল মাসুদ ভূইঁয়া, শ্রমিক নেতা আলা উদ্দিন, নুরুল আলম, জাফর আলম প্রমূখ। সভার সঞ্চালনা ও শ্রমিকদের পক্ষ থেকে ৭ দফা দাবী উপস্থাপন করেন হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরওয়ার কামাল। ৭ দফা দাবীর মধ্যে রয়েছে, ঈদে এবং রমজানের সময় বোনাস ও পূর্ণ বেতন প্রদান, রোহিঙ্গা শ্রমিক প্রত্যাহার, পরিচয় পত্র প্রদান, বেতন ভাতা বৃদ্ধি, শ্রমিক নির্যাতন বন্ধ করা সহ ইত্যাদি দাবী উপস্থাপন করেন। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা তাদের দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে হোটেল মালিকদের সহানুভূতি প্রকাশের এবং শ্রম আইন বাস্তবায়নের অনুরোধ জানান। এর পূর্বে সকাল ১০ টায় উখিয়ার শত শত শ্রমিকদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র্যালী ষ্টেশন প্রদক্ষিণ করেন।

0 Comments