Advertisement

জেলা যুবলীগ সভাপতি ও উখিয়া যুবলীগের সম্পাদকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি খোরশেদ  আলম ও উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীরের রোগমুক্তি কামনা করে গত ৩ মে
পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে বিকাল ৩টায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, নলবনিয়া জুমা মসজিদের পেশ ইমাম আহমদ হোসেন জামি। এ সময় উপস্থিত ছিলেন, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এম এ মনজুর আলম, আওয়ামীলীগ নেতা মৌলভী জলিল, উপজেলা যুবলীগ নেতা দারুল ইসলাম, পালংখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক নুরুল আবছার, যুগ্ন আহবায়ক আনোয়ার কামাল, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রমজান আলী, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শফি উল্লাহ তুহিন, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহ জাহান এসব ওয়ার্ডের সাধারণ সম্পাদকরা হলেন যথাক্রমে, মোহাম্মদ ইউনুছ, ফরিদুল আলম, শফিকুল ইসলাম, যুবলীগ নেতা জহুর আলম, মোঃ সেলিম  কালু, জামাল উদ্দিন, উসমান গণি, বশির আহমদ, মোঃ ইয়াছিন, ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন, ফয়েজুল ইসলাম, জুবাইয়ের, সাঈফ, আনিস প্রমূখ। দোয়া মাহফিলে জেলা যুবলীগের সভাপতি ও উখিয়া যুবলীগের সাধারণ সম্পাদকের আশু রোগমুক্তি কামনা করা হয়।

Post a Comment

0 Comments