প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২জন মেধাবী ছাত্রনেতা আল মুকাদ্দাস ও মোঃ ওয়ালী উল্লাহ দীর্ঘ ৩মাস ধরে নিখোঁজ থাকায়
তাদের সন্ধান কামনা করে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৪মে) ইসলামী ছাত্রশিবির চকরিয়া উপজেলা সভাপতি মোঃ মাহফুজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান আজাদ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের কোথাও আজ এক চিলতে আলো নেই। সাধারণ মানুষের জানমালে কোন নিরাপত্তা নেই। দেশে হত্যা, গুম, সন্ত্রাস, চাঁদাবাজি, দূর্নীতি, মিথ্যা মামলা ও পুলিশী নির্যাতনের মাধ্যমে সরকার জুলুমের রাজত্ব কায়েম করছে। জুলুমের নির্যাতনের মাধ্যমে সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করে চলেছে। তিনি আরো বলেন, নিখোঁজ হওয়া দুই মেধাবী শিবির নেতার কোন অপরাধ ছিলনা। অপরাধ শুধু তারা আগামী দিনের ইসলামী আন্দোলনের কর্ণধার। মানুষকে কল্যাণের দিকে আহবান করাই ছিল তাদের অন্যতম কাজ। সরকার ইসলামী আন্দোলনকে বাঁধাগ্রস্থ ও নেতৃত্ব শূণ্য করতে পরিকল্পিতভাবে তাদেরকে গুম করে রেখেছে। তিনি অবিলম্বে দুই মেধাবী ছাত্রশিবির নেতাকে মুক্তি দেয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। অনুষ্ঠিত মাহফিলে উপজেলা সেক্রেটারী শাহেদ উদ্দিন রাজু’র পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা শিবিরের অর্থ সম্পাদক মোঃ মাঈনুদ্দিন, প্রচার সম্পাদক নুর মোহাম্মদ রকি, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে সভাপতি মোঃ আরিফুল ইসলাম, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা সভাপতি মোঃ হাসান মুনীরি, কলেজ সেক্রেটারী মাঈনুল ইসলাম প্রমুখ।

0 Comments