জিয়াউর রহমান জিয়া
টেকনাফে মিয়ানমারের ১২ নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাদের পুশব্যাক করা হয়।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে সদর বিওপি কোম্পানী কমান্ডার ফজলুর রহমানের নেতৃত্বে বিজিবি জওয়ানরা নাফ নদীর আড়াই নাম্বার সøুইশ গেইট সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে নারীসহ মিয়ানমারের ১২ নাগরিককে আটক করে। পরে সকাল ১১টার দিকে একই সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের পুশব্যাক করা হয়।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র অপারেশন অফিসার মেজর এইচ কামরুল হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

0 Comments