এম. রায়হান চৌধুরী
চকরিয়ায় এক ড্রাইভারকে মদ পাচারে বাধা দেয়ায় সন্ত্রাসী হামলা চালিয়ে এক ব্যক্তিকে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার সাহারবিল ইউনিয়নের
মাইজঘোনা ৫নং ওয়ার্ড এলাকার আবুল হাশেমের পুত্র নাছির উদ্দিন (৩০)কে ৪নং ওয়ার্ড এলাকার মৃত রুস্তম আলী পুত্র মনজুর আলম ড্রাইভার চকরিয়া থানা রাস্তার মাথা এলাকায় গতকাল ১২মে সকাল ৯টার দিকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনার বিবরণে জানা যায়, নাছির উদ্দিন ও ড্রাইভার মনজুর আলম লামা-আলীকদম সড়কের একটি চাঁদের গাড়ীতে একই সাথে চাকুরী করত। এতে মনজুর ড্রাইভার দীর্ঘ দিন ধরে আলীকদম উপজাতি থেকে চাঁদের গাড়ী যোগে মদ এনে এলাকায় বিক্রি করত এবং নিজে পান করত। এ ঘটনা গাড়ীর হেলপার নাছির উদ্দিন চাঁদের গাড়ী ঢাকা-ল-১৬ এর মালিক আবদু ছালামকে জানালে তাৎক্ষনিক উক্ত গাড়ী থেকে ড্রাইভার মনজুরকে তাড়িয়ে দেয়। এতে মনজুর আলম ক্ষিপ্ত হয়ে ধপায় ধপায় নাছির উদ্দিনকে আহত করেছে বলে জানায়। এ ব্যাপারে নাছির উদ্দিন লামা-আলীকদম মালিক শ্রমিক রোড় কমিটির সভাপতিও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করেন।

0 Comments