Advertisement

উখিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-৩


কায়সার হামিদ মানিক, উখিয়া
উখিয়ায় বাড়ীর সীমানা বিরোধের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গৃহবধু সহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে মোঃ ফারুক (২৬), তার স্ত্রী হালিমা
আক্তার (১৯) ও মা হাসিনা আক্তার (৪৫) গুরুতর আহত হয়েছে। উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিরবিল গ্রামে গতকাল শনিবার ১২টার সময় ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার পালংখালী ইউনিয়নের ফারির বিল গ্রামের মোঃ নেছারের বাড়ীর সীমানা নিয়ে প্রতিবেশী রাহমত উল্লাহ গংদের সাথে একাধিকবার মারামারি সংঘটিত হয়। গতকাল শনিবার বেলা ১২টায় মোঃ নেছারের পুত্র মোঃ ফারুক বাড়ী নির্মাণ সীমানা নির্ধারণ করার সময় প্রতিপক্ষ মৃত মোহাম্মদ আলীর পুত্র রাহমত উল্লাহ (৩২), আলী আজগর (২৭), জহুর আলম (৩০), আহমদ উল্লাহ (২৮), বাবুুল (২৫) সহ ৭/৮ জনের একদল উশৃংখল যুবক সীমানা প্রাচীর নির্মাণে বাধা প্রদান করে। এ সময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষ রাহমত উল্লাহ গংদের হামলায় মোঃ ফারুক, তার স্ত্রী হালিমা আক্তার ও মা হাসিনা আক্তার গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শী লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার রাতে নববধু হালিমা ও স্বামী ফারুককে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। এ ঘটনা নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আহত হাসিনা আক্তার বাদী হয়ে ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে আহত ফারুকের পরিবার সূত্রে জানা গেছে।

Post a Comment

0 Comments