চকরিয়া প্রতিনিধি
চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়া এলাকার পূর্ব শত্র“তার জের ধরে সন্ত্রাসী হামলায় এক গৃহবধু গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, পৌরসভার ৯নং ওয়ার্ড
পুকপুকুরিয়া এলাকায় গত(১১মে) শুক্রবার বিকাল ৩টার দিকে এনামুল হক ড্রাইভারের অনুপস্থিতিতে তার বাড়িতে গিয়ে একই এলাকার পার্শ্ববর্তী ছৈয়দ আহমদের পুত্র আবদুস সালাম সহ ৩/৪জনের একটি দল অতর্কিত হামলা চালিয়ে এনামুল ড্রাইভারের স্ত্রী শওকত আরা (২৮) কে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। আহত মহিলাকে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের দেবর মোজাম্মেল চকরিয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানায়।

0 Comments