Advertisement

চকরিয়ায় উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম : রাবার ড্যাম বাস্তবায়নের কারণে কৃষিতে নব দিগন্তের সূচনা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠরিক সম্পাদক ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম বলেছেন, কৃষকের উন্নয়নের জন্য সরকার নানা উদ্যোগ করেছেন।
এই সরকারের আমলে কম মূল্যে সারসহ কৃষির নানা উপকরণ বিনামূল্যে বিতরণ করেছেন কৃষককের মাঝে। চকরিয়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী দু’টি রাবার ড্যাম বাস্তবায়ন করেছে মহাজোট সরকার। ইতোমধ্যে এ ড্যাম দুটি বাস্তবায়নের ফলে মিঠা পানি আটকিয়ে হাজার হাজার একর জমিতে আমন ধানের চাষ করেছে কৃষকরা। সঠিক সময়ে পানি পাওয়ায় আমনের বাম্পার ফলন হয়েছে। এরফলে চকরিয়া ও পেকুয়ার জনগণ সুফল পেয়েছে। তিনি আরো বলেন, কৃষককের ১০ টাকা প্রাইজ কার্ড, ১০ টাকার ব্যাংকে একাউন্ট ও কৃষি ঋণ দিয়ে খাদ্য উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এজন্য গ্রামের বেশির মানুষ শেখ হাসিনা সরকারকে পছন্দ করে। স্বাধীনতার পর সরকার বিনামূল্যে সার ও ধান দিয়ে নজির স্থাপন করেছে। এছাড়া কৃষকের উৎপাদিত পন্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। গত সরকারের আমলে খাদ্য উৎপাদনে সাফল্যের জন্যে জাতি সংঘ শেখ হাসিনাকে সেরেস পুরস্কারে ভূষিত করেছেন। এজন্য বারবার শেখ হাসিনাকে সরকার ক্ষমতায় দেখতে চায়। গতকাল ২৩ মে চকরিয়া উপজেলার বেতুয়াবাজার এলাকায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার জাকির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা কৃষি অফিসার আতিক উল্লাহ, মাতামুহুরী আ.লীগের যুগ্ম আহবায়ক মকছুদুল হক ছুট্টো, চেয়ারম্যান বদিউল আলম, চেয়ারম্যান মো: ইব্রাহিম খলিল, চেয়ারম্যান দিদারুল ইসলাম সিকদার, আ.লীগ নেতা মাষ্টার আবুল কালাম, কোনাখালী আ.লীগ নেতা জাফর আলম ছিদ্দিকী, মাষ্টার ফিরোজ, ফজল কাদের, শহীদুল ইসলাম খোকন ও যুবলীগ নেতা জসিম উদ্দিন খান। পরে সমাবেশ শেষে কোনাখালী, পূর্ব বড়ভেওলা ও বিএমচর ইউনিয়নের ২৭০ জন কৃষককে সার ও বীজসহ নানা উপকরণ তুলে দেন উপজেলা চেয়ারম্যান।

Post a Comment

0 Comments