Advertisement

হ্নীলায় দোকান ভাংচুর ও লুটপাটের বিচার পাচ্ছেননা ক্ষতিগ্রস্থরা


টেকনাফ প্রতিনিধি
টেকনাফের নীলায় বসত-বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরধরে দু,পক্ষের সংঘর্ষ এবং মামলা-পাল্টা মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার সুযোগে
প্রতিপক্ষের লোকজন ও সন্ত্রাসীবাহিনীরা ১ অসহায় মহিলার দোকান ভাংচুর এবং মালামাল লুটপাট চালিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে।  প্রভাবশালী এ চক্রের দাপটে ক্ষতিগ্রস্থ লোকজন স্থানীয় চেয়ারম্যান-মেম্বার ও প্রশাসনের কাছে সুবিচার পাচেছনা বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে জানাযায়- পূর্ব শত্র“তার জেরধরে ২২মে দুপুর ১২টারদিকে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের আলী আকবর পাড়া নবী হোছন গং ও বাচাঁ মিয়া গংয়ের মধ্যে বসত-বাড়ির সীমানা বিরোধের রেশ ধরে নবী হোছন,আব্দুল মোনাফ ও ইউনুছ মেম্বার গংয়ের নির্দেশে জসিম উদ্দিন,আবছার,মোঃ রফিক, সাইফুল,আনোয়ার, তোফাইল,কামাল, ফাতেমা, তরিকুল ইসলাম,ফেরুজা খাতুন,ফাতেমা মনু,হাজী ইসলাম মিয়া হামলা চালিয়ে জকির আহমদের স্ত্রী নুর আয়েশার মালিকানাধীন মুদির দোকানে । তারা প্রকাশ্য দিবালোকে দোকান ভাংচুর করে নগদ ২৬হাজার টাকা,মালামাল,দোকার ঘর,৩৫-৪০হাজার টাকার বকেয়া খাতাসহ সবকিছু ছিনতাই করে নিয়ে যায়। পরে কুচক্রীমহলের পরামর্শে দোকানের অবস্থান পর্যন্ত নিশ্চিহ্ন করে দেয়। দিনে-দুপুরে এ ন্যাক্কারজনক ঘটনায় লোকজনের মধ্যে আতংক সৃষ্টি হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রভাবশালীদের বিরুদ্ধে কোন প্রকারের ভূমিকা পালন না করায় ক্ষতিগ্রস্থরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে ভুক্তভোগীরা ন্যাক্কারজনক এ ঘটনার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Post a Comment

0 Comments