সংবাদ দাতা
উখিয়ার পূর্ব মরিচ্যায় গত ২২ মে (মঙ্গলবার) রাতে বসত ঘরে ডাকাতি সংঘটিত হয়েছে। ৭/৮ জনের অস্ত্র ধারী ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ
টাকা স্বর্ণালংকার সহ ২ লাখ টাকার মালামাল লুট করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগে প্রকাশ, পূর্ব মরিচ্যা হালুকিয়া গ্রামের মৃত সোলতান আহম্মদের ছেলে ওবাইদুল হক ছুট্টর বসত ঘরে মঙ্গলবার রা৩ ২টার দিকে ৭/৮ জন ডাকাত হানা দিয়ে গৃহ কর্তা ওবাইদুল হক ছুট্ট (৩০) ও তার স্ত্রী খতিজা আক্তার (২৭) কে মারধর করে নগদ টাকা, স্বর্ণের অলংকার, মোবাইল ফোন ও মূল্যবান কাপড় ছোপড় সহ ২লাখ টাকার মালামাল লুট করে। গৃহ কর্তা ওবাইদুল হক ছুট্ট জানান, পাগলির বিল ঘোনার পাড়া গ্রামের আলী হোছন (৩০), নবী হোছন (২৫), জাগির হোছন (২৩) সহ এক দল র্দুবৃত্ত এ ডাকাতির ঘটনা ঘটায়।

0 Comments