Advertisement

কক্সবাজার বেতার জেলার গ্রাম বাংলার জনপ্রিয় প্রচার মাধ্যম হয়ে উঠেছে


কক্সবাজারে বাংলাদেশ বেতারের পরিচালক হোসনে আরা
বার্তা পরিবেশক
বাংলাদেশ বেতারের পরিচালক (বার্তা) হোসনে আরা বেগম বলেছেন, গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় বাংলাদেশ বেতারের সংবাদ ও অনুষ্ঠান এখনো যথেষ্ট
জনপ্রিয়। প্রাচীন এ সরকারী গণ মাধ্যমকে আরো বেশি জনপ্রিয় ও আকর্ষণীয় করতে কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠা ও একাগ্রতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, বেতারের সংবাদ উপস্থাপন ও অনুষ্ঠান পরিবেশনায় আধুনিকতার ছোঁয়া আনতে হবে। সরকারী জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ডসমূহ ব্যাপক ভাবে প্রচার করতে হবে। তিনি ২৩ মে পড়ন্ত বিকেলে আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার, কক্সবাজার এর বার্তা বিভাগ আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কক্সবাজার বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক হেমায়ত আকবর টিপুর সভাপতিত্বে বেতার ভবনে অনুষ্ঠিত এ মত বিনিময়ে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আরিফুর ইসলাম ও কক্সবাজার বেতারের উপ-আঞ্চলিক প্রকৌশলী মোঃ হালিমুজ্জামান। মত বিনিময়ে অংশ নেন কক্সবাজার বেতারের বার্তা বিভাগের অনুবাদক আবদুল মোনায়েম খাঁন, সংবাদ সাপোর্ট শিল্পী হুরে জান্নাত, কক্সবাজার বেতারের সদর উপজেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম, পেকুয়া উপজেলা প্রতিনিধি ছাফওয়ানুল করিম, উখিয়া উপজেলা প্রতিনিধি ফারুক আহমদ, টেকনাফ উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, বেতারের সংবাদ পাঠিকা অধ্যাপিকা শরমিন ছিদ্দিকা প্রমুখ। অন্যদের মধ্যে ছিলেন সংবাদ পাঠক দীপক বড়–য়া, শরমিন শওকত চৌধুরী, রুহুল আমিন,সংবাদ পাঠিকা বিজয়া বড়–য়া, মন্দিরা বড়–য়া প্রমুখ। এতে বেতার সংবাদের সার্বিক মানোন্নয়ন, সরকারের উন্নয়ন প্রকল্প ও কার্যক্রম সমূহ প্রচার, বেতারে আধুনিক তথ্য প্রযুক্তির প্রয়োগ,কর্মকর্তা-কর্মচারী ও সংবাদ শিল্পীদের ইন হাউজ ট্রেনিংয়ের ব্যবস্থা সহ বার্তা বিভাগের নানা কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।

Post a Comment

0 Comments