এম. রায়হান চৌধুরী
চকরিয়া পৌরসভা বড়–য়াপাড়া সংলগ্ন বিনামারায় ভূমিদস্যু কর্তৃক জোরপূর্বক মূল্যবান জমি দখল করে সীমানা দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। যে কোন
মুহুর্তে দু’পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা সংঘটিত হওয়ার আশংকা করেছে এলাকাবাসী। জানা গেছে, পৌরসভার ৭নং ওয়ার্ড বিনামারা বড়–য়াপাড়ার দক্ষিণপাশে হাজী ফকির আহমদ গংদের মালিকানাধীন সাড়ে ২৬শতক চাষাবাদের জমির উপর ৯নং ওয়ার্ড মৌলভীরকুম রাজধানীপাড়া এলাকার শুক্কুর সওদাগরের পুত্র ভূমিদস্যু জাফর আলম ভাড়াটে একদল লাটিয়াল নিয়ে জোরপূর্বক সীমানা দেওয়াল নির্মাণের কাজ শুরু করে। এতে খবর পেয়ে জমির মালিক হাজী ফকির আহমদের পুত্র নাজিম উদ্দিন প্রশাসনের সহযোগিতা নিয়ে কাজ বন্ধ রাখতে বাঁধা প্রদান করে। পরে পুলিশ চলে গেলে নাজিম উদ্দিনকে জাফর আলমের ভাড়াটে লাঠিয়ালরা সন্ত্রাসী কায়দায় মারধর ও প্রাণনাশের হুমকি দেয় বলে সাংবাদিকদের ভূক্তভোগী নাজিম উদ্দিন জানান। তিনি এ ব্যাপারে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী যে কোন মুহুর্তে উভয়পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের শংকা প্রকাশ করছে।

0 Comments