Advertisement

মহেশখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


মো:আবুতাহের
মহেশখালীর ঘটিভাঙ্গায় পানিতে ডুবে এক স্কুল ছাত্রের  মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার কুতুবজুম ইউনিয়নের  ঘটিভাঙ্গা
এলাকার পূর্ব পাড়া গ্রামে ।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ঘটিভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র পূর্ব পাড়া এলাকার রাহামত আলীর পুত্র মোহাম্মদ জাহেদ (১১)স্কুল ছুটির পর  প্রতি দিনের মত ২৩ মে দুপুরে খেলতে যায় ঘটিভাঙ্গা পূর্ব পাড়ার খালের   ব্রীজে। ব্রীজের উপর থেকে সহপাটিদের নিয়ে লাপদিয়ে গোসল ও সাতার কাটছিল । এসময় হটাৎ নদীর ¯্রােতে মোহাম্মদ জাহেদ তলীয়ে যায়। অন্যান্য সহপাটিরা চিাৎকার দিয়ে বন্ধু জাহেদকে খুজতে থাকে। পর পর স্থানীয় লোকজন ও তার আত্বীয় স্বজনারা অনেক খোজাখুজির করার সময় তাজিয়াকাটা খালের একটি  মাছ ধরার  জালে মৃত অবস্থায় আটকা পড়ে জাহেদের লাশ । শিশু ছাত্রটির  অকাল মৃত্যুতে সহপাটি বন্ধু ,পরিবার এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

Post a Comment

0 Comments