সংবাদদাতা
উখিয়ায় বয়োবৃদ্ধ হাবিবুর রহমান (৭৫) বিষ পানে আত্মহত্যা করেছে। সে পূর্ব হলদিয়া পালং খেওয়াছড়ি গ্রামের মৃত ছুর আলীর ছেলে। দীর্ঘ দিন প্রস্রাব জনিত
সমস্যা সহ বিভিন্ন রোগে ভোগার অভিমানে গতকাল ২৩ মে দুপর ২টায় বসত ঘর থেকে ১ কিলো মিটার উত্তরে জনৈক সাহাব মিয়ার মিল ঘরের পাশ্বে বিষ পান করে। পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করালে তার মৃত্যু ঘটে।

0 Comments