Advertisement

বস্ত্র বিতরণকালে এমপি বদি : সরকার দুঃস্থ মহিলাদের ভাগ্যোন্নয়নে বদ্ধ পরিকর


জিয়াউর রহমান জিয়া
টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সাড়ে ৫ হাজার দুঃস্থ মহিলাদের মাঝে ব্যক্তিগত তহবিলের থামি বিতরণকালে উখিয়া-টেকনাফের সংসদ
সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন, ‘বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য চর্তুমূখী ষড়যন্ত্র চলছে। কিন্তু জনগণ তাদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ রয়েছে। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল সরকার দুঃস্থ মহিলাদের ভাগ্য উন্নয়নে বদ্ধ পরিকর।’
জানা যায়, গতকাল ২৩ মে সকাল ৮টায় হ্নীলা জাদিমোরা রেজিঃ প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ড, ৯টায় লেদা জুনিয়র হাই স্কুলে মাঠে ৮নং ওয়ার্ড ও ১০টায় রঙ্গিখালী ফাজিল মাদ্রাসা মাঠে ৭নং ওয়ার্ডের সাড়ে ৫ হাজার দুঃস্থ মহিলাদের মাঝে তিনি নিজ তহবিলের প্রায় ৭ লক্ষাধিক টাকার থামি বিতরণ করেন। এসময় উপজেলা আ’লীগের সভাপতি জাফর আলম চৌধুরী, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক ও ভাইস-চেয়ারম্যান এইচএম ইউনুচ বাঙ্গালী, হ্নীলা ইউনিয়ন আ’লীগ সভাপতি সিরাজুল ইসলাম সিকদার, স্থানীয় মেম্বার শফিক আহমদ প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হোছাইন মেম্বার, হোছাইন আহমদ মেম্বার, ইউনুচ মেম্বার, ফরিদুল আলম মেম্বার, ওলামালীগনেতা ক্বারী ফরিদুল আলমসহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপরে এমপি টেকনাফ উপজেলা আইন-শৃংখলা, সমন্বয় ও ট্রাস্কফোর্স সভায় মিলিত হন।

Post a Comment

0 Comments