টেকনাফ নিউজ ডটকম
এবি ব্যাংক টেকনাফ শাখায় একটি চেকে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে গ্রাহকের দেড় লাখ টাকা আত্মসাৎ এর ঘটনায় অবশেষে মামলা রুজু করেছে হয়রানির
শিকার মো.ইলিয়াছ ।স্মারক মামলা সূত্র নং= ৬৯/২০১২ এ ব্যাংকের টেকনাফ শাখা ব্যবস্থাপক সহ ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হচ্ছে টেকনাফ হোয়াইক্যং মনির ঘোনা এলাকার মৃত আবদু সোবহানের পুত্র দিদার মিয়া,মৃত হোছন আহমদের পুত্র বক্তার আহমদ,মৌ.আবদুর রহিমের পুত্র মোহাম্মদ আনিছ, এবি ব্যাংক টেকনাফ শাখা ব্যবস্থাপক সালা উদ্দীন। মামলার এজাহারে জানা যায় এবি ব্যাংক টেকনাফ শাখায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামের মোঃ শফির পুত্র ইলিয়াছ এর একটি একাউন্ট ছিল। যার নং ৪১২৮-৩৪২৯৯২-৩০০। লেনদেনের এক পর্যায়ে একাউন্ট হোল্ডারের একাউন্ট শুন্য দেখে সন্দেহ হয়। ১৫ মার্চ১১ ইং ৬৭০৫৯৪৪ নং চেক মূলে দেড় লাখ উঠানোর প্রমান পাওয়া যায়্। সে বা তার পক্ষের কেউ উক্ত তারিখে ব্যাংক থেকে কোন টাকা উত্তোলন না করলেও কিভাবে টাকা উত্তোলন হল তার প্রমান দেখতে চাইলে ব্যাংক কতৃপক্ষ সহযোগীতা না করায় তার সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। অপরাপর আসামীরা ব্যাংকের অসাধু কর্মকর্তার যোগসাজশে জালিয়াতর ঘটনা ঘটিয়েছে। এব্যপারে হেয়াইক্যং পরিষদ কার্যালয়ে পরস্পর যোগসাজসে পূর্বপরিকল্পিত ভাবে চেক চুরি করে দেড়লাখ টাকা আত্মসাৎ প্রমানিত হয়। কিন্তু চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী গ্রাম আদালতে টাকার পরিমাণ তাঁর এখতিয়ার বর্হিভূত হওয়ায় আদালতে মামলা দায়ের করতে বলেন। এ ব্যপারে এবি ব্যাংক টেকনাফ শাখা ব্যবস্থাপক সালা উদ্দীনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি আইনকে শ্রদ্ধাকরে আদালতে হাজির হয়ে আইনী প্রক্রিয়া চালিয়ে যাবেন বলে জানান।

0 Comments