Advertisement

এস.এস.সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের প্রতি জেলা ইসলামী ছাত্রসমাজের অভিনন্দন


প্রেস বিজ্ঞপ্তি
এস.এস.সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ
আবুল মঞ্জুর, সহ-সভাপতি এম.আলী আকবর, শহর সভাপতি মেহেদী হাসান, সদর উপজেলা সভাপতি হাফেজ হাসমত আলী, রামু উপজেলা সভাপতি জায়নুল আবেদীন প্রমূখ। এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার। তাই আমরা উচ্চতর শিক্ষায় তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। সেই সাথে নৈতিকতাসমৃদ্ধ সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ সমাজ বিনির্মাণে আত্মনিয়োগ করার জন্য তাদের প্রতি আহ্বান জানাই।

Post a Comment

0 Comments