Advertisement

টেকনাফে বিজিবি অভিযানে ২ মিয়ানমার নাগরিক আটক ও ইজ্ঞিন চালিত নৌকা জব্দ


কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ
গতকাল ভোর সকাল সাড়ে ৫টার সময় শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া নাফ নদীর সীমান্ত মিয়ানমার থেকে বাংলাদেশে  অবৈধঅনুপ্রবেশ কালে বিজিবির টইল কমান্ডার হাবিলদার আবুল
আলমের এর নেতৃত্বে সঙ্গীয় জোয়ানেরা ইজ্ঞিন চালিত নৌকা সহ ২মিয়ানমার নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তিরা হচ্ছে মিয়ামারের বুসিডং থানাধীন বাঘঘোনা গ্রামেরমৃত নিজা আহম্মদের পুত্র সোনা মিয়া (৬৮) ও সোনা মিয়ার পুত্র হোছন আলী (২০) আটক করে । আটককৃত ব্যক্তিদেরকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে  ও ইজ্ঞিন বোটের পলাতক আসামী হিসাবে ইজ্ঞিন বোটের মাঝি শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মৃত হোছনের  পুত্র বাটু কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ইজ্ঞিনচালিত নৌকা টেকনাফ শুষ্ক গুদামে জমা করেছে বলে বিজিবি সূত্রে জানিয়েছে। ধৃত আসামীদেরকে প্রতিবেদক জানতে চাইলে মংডু মনি পাড়া গ্রামের ইয়াকুব জনপ্রতি ১২ হাজার টাকা নিয়ে মিয়ামারের জেলেদের নৈৗকায় তুলে দিয়ে বাংলাদেশ থেকে ইজ্ঞিন বোট এসে তোমাদের কে নিয়ে যাবে । একথা বলে তাদেরকে নৌকায় তুলে দেন।

Post a Comment

0 Comments