Advertisement

কক্সবাজারবাণী সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিভিন্ন মহলের নিন্দা


জিয়াউর রহমান জিয়া, টেকনাফ
গত ৬ মে গভীর রাতে জেলা থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজারবাণী অফিসে কর্মরত অবস্থায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক দৈনিক আমাদের অর্থনীতি’র আঞ্চলিক প্রধান ফরিদুল
মোস্তফা খান এবং প্রধান সম্পাদক কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের উপর কাপুরুষিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন টেকনাফ উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এইচএম ইউনুচ বাঙ্গালী, মহিলা ভাইস-চেয়ারম্যান মিজবাহার ইউছুফ, হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউপি চেয়ারম্যান মাস্টার মীর কাশেম, উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল চৌধুরী মুসা, হোয়াইক্যং আ’লীগ সভাপতি মাস্টার নুরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক ইউছুফ মনু প্রমূখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ অফিসে কর্মরত অবস্থায় দু’জন সম্পাদকের উপর ন্যক্কারজনক হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

Post a Comment

0 Comments