রাশেদ পারভেজ
মহেশখালী-কুতুবদিয়ার বিএনপির বিরুদ্ধে স্বার্থবাদী ও সুবিধাবাদী মহলের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে
বড় মহেশখালী বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল আলমের সভাপতিত্ব এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন- মহেশখালী-কুতুবদিয়ার সংসদীয় আসনে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ জাতীয়তাবাদী সর্বস্থরের নেতাকর্মীরা আলমগীর-ফরিদের নেতৃত্বে যখন সরকার পতনের জন্য কেন্দ্রিয় ঘোষিত সকল কর্মসূচী পালন করে যাচ্ছে তখন একটি স্বার্থবাদী ঘোষ্ঠি ও পরিবার আলমগীর ফরিদসহ বিএনপির বিরুদ্ধে সাংবাদিক ভাইদের নানা ধরনের মিথ্যা, ভিত্তিহীন তথ্য দিয়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যিনি তথাকথিত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দাবী করে বিবৃতি দিয়েছেন তিনি আসলে জেলা বিএনপির কেউ নন এবং তিনি কি এবং কোন দলের কর্মী তিনি নিজেও জানে না। ঐ একটি পরিবার মহেশখালীতে নিজেদের প্রভাব বিস্তারের জন্য এক ভাই ও চাচা আওয়ামী লীগ ও এক ভাইকে বিএনপির ব্যানারে ব্যবহার করে মহেশখালীবাসীকে শোষণের জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিগত জরুরী অবস্থার সময় ঐ নেতার অফিসেই আলমগীর, আবু তাহের সিকদার চেয়ারম্যানসহ বিএনপির অনেক সিনিয়র নেতার বিরুদ্ধে মামলার ষড়যন্ত্র হয়েছিল। তিনি অতীতে বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত ছিল। প্রকৃতপক্ষে বিএনপির প্রতি তাদের কোন অনুগত্য নেই। যদি থাকতো তা হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচী মহেশখালীতে যখন আলমগীর ফরিদের নেতৃত্বে সর্বস্তরের নেতাকর্মীরা রাজপথ দখল করে পালন করে যাচ্ছে তখন ঐ নেতারা কোথায় ছিল? কেনই তারা হরতালসহ নানা কর্মসূচীতে মাঠে থাকে না। বক্তারা আরও বলেন- এই অঞ্চলে আলমগীর ফরিদই একমাত্র কেন্দ্রীয় কমিটির সদস্য তাই আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ কাজ করে যাচ্ছি। আমরা এ সমস্ত ভুয়া, সুবিদাবাদী ও চরিত্রহীন নেতাদের কথায় বিভ্রান্তি না হওয়ার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানাচ্ছি এবং আলমগীর ফরিদের নেতৃত্বে চলমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত সকল কর্মসূচী রাজপথ দখল পূর্বক পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ আবদুল মোতালেব, বড় মহেশখালী বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল হক সিরাজী, সাধারণ সম্পাদক দলিলুর রহমান এম.ইউ.পি, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম মেম্বার, যুগ্ম সম্পাদক শাকের আলম ফরহাদ, ১নং ইউনিট সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক জাফর আলম, ২নং ইউনিট সভাপতি সাজেদুল হক লেদু, সাধারণ সম্পাদক জাফর আহমদ, ৩নং ইউনিট সভাপতি আবদু শুক্কুর, সাধারণ সম্পাদক মকবুল সোবহান, ৪নং ইউনিট সভাপতি সৈয়দ নুর, সাধারণ সম্পাদক আবু জাফর, আলহাজ্ব মনোহর আলম, ৫নং ইউনিট সহ-সভাপতি মোঃ রশিদ, সাধারণ সম্পাদক আবদুল গফুর, ৬নং ইউনিট সহ-সভাপতি হাজী জালাল আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর কবির আজাদ, ৭নং সভাপতি হাজী আবদুল মান্নান মেম্বার, সাধারণ সম্পাদক ছৈয়দুর রহমান, ৮নং ইউনিট সভাপতি আলহাজ্ব কবির আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ রফিক মেম্বার, ৯নং ইউনিট সভাপতি হাজী ছালামত খান, সাধারণ সম্পাদক আবুল কাসেম কোম্পানী, ইউনিয়ন যুবদল আহবায়ক এম. মোক্তার আহমদ, যুগ্ম আহবায়ক আবুল কাসেম, যুগ্ম আহবায়ক আনছারুল্লাহসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।

0 Comments