Advertisement

চকরিয়ার ধান কাটা উৎসব উদ্বোধনকালে-রেজাউল করিম কৃষিতে বাম্পার ফলনে জেলার খাদ্য ঘাটতি পুরণে বিরাট অবদান রাখতে পারবে

প্রেস বিজ্ঞপ্তি
চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকারের সময়ে মাতামুহুরী নদীতে রাবার ড্যাম স্থাপনের ফলে কৃষিতে বিরাট সাফল্য এসেছে এবং
কৃষকরা নদীর এই মিঠাপানির সুযোগ কাজে লাগিয়েছে। কৃষিকের প্রতি সরকারের দায়িত্বশীল ভূমিকা, সার পাওয়ার নিশ্চয়তা, কৃষকদেরকে কৃষক পরিচয় কার্ড ও ১০টাকায় ব্যাংক একাউন্ট খোলার সুযোগ দেওয়াতে কৃষকরা দ্বিগুন উৎসাহে ফসল ফলিয়েছে। এবারে চকরিয়ার যেই উৎপাদন হয়েছে আগামী বছর আরো অধিক পরিমাণে উৎপাদনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, উপজেলা পরিষদের মাধ্যমে ব্যাপক খাল খনন করা হয়েছে। বেশ কয়েকটি ইউনিয়নে সেচ প্রকল্প গ্রহণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে। যেমন ডুলাহাজারার হেতালিয়া সেচ প্রকল্প, ফাঁসিয়াখালীর কুমারীর ছড়া সেচ প্রকল্প, পূর্ব বড়ভেওলার সেচ প্রকল্প, কৈয়ারবিলের সেচ প্রকল্প, হারবাংয়ের সেচ প্রকল্প, বমূবিলছড়ি পাইনমাইস্যাবিল সেচ প্রকল্প গ্রহণের ফলে কৃষকেরা ব্যাপক সুযোগ সুবিধা পেয়েছে। তিনি আশা প্রকাশ করছেন, চকরিয়ার খাদ্য উৎপাদন বৃদ্ধির ফলে কৃষকের মুখে হাসি, কৃষকের ঘরে আনন্দ এটা যেন সারা জিবন াকে। এ প্রত্যাশায় তিনি বলেন, কৃষিতে বাম্পার ফলন জেলার খাদ্য ঘাটতি পূরণে বিরাট অবদান রাখতে পারবে। উপজেলা চেয়ারম্যান ৮মে বিকালে উপজেলার ফাঁসিয়াখালীতে এক কৃষক সমাবেশ ও  ধানকাটা উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
হাঁেসরদীঘি ষ্টেশন চত্বরে স্থানীয়  ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কৃষক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আতিক উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, চিরিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, বিএমচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: বদিউল আলম, জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি  এডভোকেট এইচ এম শহিদুল্লাহ চৌধুরী এপিপি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির উদ্দিন বুলবুল, পৌরসভা কৃষকলীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা ফেরদৌস ওয়াহিদ, যুগ্ম আহবায়ক বেলাল উদ্দিন বিজু, সাংবাদিক মিজবাউল হক, সাংবাদিক কেএম নাছির উদ্দিন, সাংবাদিক মো: আবদুল মজিদ, উপজেলা উদ্ভীধ সংরক্ষণ কর্মকর্তা মো: মহি উদ্দিন, ইউনিয়ন আলীগের সভাপতি আবদুস সালাম, ইউপি মেম্বার কামাল উদ্দিন,মেম্বার কামাল হোসেন, মহিলা মেম্বার দিলোয়ারা বেগম, যুবনেতা মামুন, নুরুল আাবছার. সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন,উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের নুরী,প্রমূখ।

Post a Comment

0 Comments