প্রজ্ঞানন্দ ভিক্ষু
আজ ৯মে রামু উপজেলার উত্তর ফঁেতখারকুল বিবেকারাম বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পুর্ণিমা উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বুদ্ধপূজা, শীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার
দান ও বৌদ্ধ মহাসম্মেলন ২০১২। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে দুপুরে রয়েছে ধর্মসভা। সমগ্র অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করবেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. ধর্মসেন মহাথের। আশীর্বাদক হিসেবে আসন অলংকৃত করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি প-িত ভদন্ত সত্যপ্রিয় মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ লুৎফর রহমান কাজল এমপি। প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি মহাথের। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জে প্রজ্ঞাবংশ মহাথের। আজকের অনুষ্ঠানে সকল উপাসক উপাসিকাদের উপস্থিত থাকার জন্য আয়োজকবৃন্দ মৈত্রীপূর্ণ আহবান জানিয়েছেন।

0 Comments