Advertisement

হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের মামলা আবারো আন্দোলনে শিক্ষার্থীরা


টেকনাফ প্রতিনিধি
টেকনাফের নীলা হাইস্কুলের সহকারী শিক্ষক,পরিচালনা কমিটি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মধ্যে বিরোধের জের ধরে মারামারি ও দফা দফা অপ্রীতিকর ঘটনা ঘটে। সন্ত্রাসী
কমকান্ড ও অশুভ তৎপরতার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক অপর ৩ সহকারী শিক্ষকের বিরোদ্ধে থানায় মামলা দায়ের করেছে। এ নিয়ে গতকাল ১১ মে আরেক দফা প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
শিক্ষকদের  মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।
সুত্রে জানাযায়-১১মে বিকাল ৪টারদিকে টেকনাফ উপজেলার নীলা হাইস্কুলের কিছু ছাত্র স্কুলের ৩শিক্ষকের বিরুদ্ধে গত ৯মে সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ ইউছুপ,টিচার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক-মোস্তাফা কামাল বিএসসি ও ধর্মীয় মৌলানা আবুল হোছাইন ফেরদৌসীকে আসামী করে মামলা দায়েরের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে।
আন্দোলনকারীরা মামলা প্রত্যাহার ও নীলা হাইস্কুলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ফিরিয়ে দেওয়ার দাবী জানান।এদিকে স্কুলে মুহুর্তে মুহুর্তে আন্দোলন, ও বিবাদমান দু গ্র“পের কর্মকান্ডের ফলে ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্টানটি ধ্বংসের মুখে। নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ায় অসংখ্য অভিভাবক নিজ সন্তানদের নিয়ে চিন্তিত। এলাকার সচেতন মহল স্কুলে নৈরাজ্য সৃষ্টিকারী কতিপয় শিক্ষকদের অপসারণ করে নতুন শিক্ষক নিয়োগ দিয়ে  স্কুলের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান।

Post a Comment

0 Comments