ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামী ককসবাজার শহর শাখার সদস্য সভা গতকাল শহর আমীর অধ্যাপক আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে শহর কার্যালয়ে অনুষ্টিত হয়। সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও ককসবাজার জেলা আমির মুহাম্মদ শাহজাহান বলেন-ইসলামী তাহজীব তামাদ্দুন ফেলতে আ’লীগ ব্যাপক তৎপরতা অব্যহত রেখেছে।তারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছে। মিরাসী আইন পরিবর্তন করতে আইন প্রনয়ন করছে-কোরানের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো নিয়ে বারবার নতুন নতুন ইস্যু দাড করাচ্ছে।মিরাসী আইন পরিবর্তন করা মানে কোরানের সাথে যুদ্ধ ঘোষনার শামিল।সরকার আসলে কোরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।এখন আবার ধর্ম উল্লেখ করা যাবেনা বলে বিবাহ আইন করতে ষডষন্ত্র করছে ।মুলত দেশ থেকে ইসলামী মুল্যবোধ মুছে দিতে সরকার মরিয়া হয়ে কাজ করছে দেশের আলেম সম্প্রদায়কে সাথে নিয়ে সরকারের এসব ইসলাম বিরোধী ভুমিকার বিরুদ্ধে তীব্র আন্দোলন গডে তুলতে হবে।সভায় আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী এডভোকেট ফরিদউদ্দিন ফারুকী,শহর নায়েবে আমির এড: জাফরুল্লাহ ইসলামাবাদী সেক্রেটারী সাইদুল আলমসহ শহর নেতৃবৃন্দ।জেলা আমীর আরো বলেন, দেশ ঘোর অমানিশার দিকে এগিয়ে যাচেছ। আর এ অমানিশার উপযাচক হিসাবে দূঃখজনক ভূমিকায় নেমেছে আ’লীগ সরকার। এ সরকার দেশকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মানুষের জানমাল নিয়ে সরকার হোলি খেলায় মেতে উঠেছে। জনগণের নিরাপদহীন জীবনযাপন অসহ্য হয়ে উঠছে। সারাদেশে গুমাতংক বিরাজ করছে। এ অবস্থায় সরকারের সন্তোষজনক ভূমিকা রাখার পরিবর্তে কর্তাব্যক্তিরা বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছে। এতে সবখানে উদ্বেগ ও আতংক আরো বাড়িয়ে তুলছে।
তিনি আরো বলেন,আ’লীগ সরকার এক ভয়ংকর পথে পা বাড়িয়েছে। দেশের স্বনামধন্য নিরাপরাধ ব্যক্তিদেরকে কাল্পনিক ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখে নির্যাতন করছে। অথচ দেশে গুম ও অপহরণের শিকার ব্যক্তিদের মাসের পর মাস পেরিয়ে গেলেও সরকার তাদের খোঁজ দিতে ব্যর্থ হচ্ছে। এদিকে আত্মীয় স্বজনদের আহাজারীতে আকাশ-বাতাস ভারী হচেছ অন্যদিকে সরকারের পাষান্ড হৃদয় আরো কঠোর হচ্ছে। এখনো বিএনপি নেতা ইলিয়াছ আলিকে খুজে বের করতে পারেনি।কোথায় বিচার কোথায় মানবতা ? এ অবিচার জুলুম থেকে মানবতা মুক্তি চায় । জামায়াত নেতা বলেন, দেশ আজ আ’লীগের দুঃশাসন আর অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। গণতন্ত্র ও মানবতার মুক্তি আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ ভুমিকা পালন করতে হবে।তিনি রুকনদের উদ্দেশ্য বলেন -বেশী বেশী নফল ইবাদাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য প্রচেষ্টা চালাতে হবে।কোরান হাদিস ওইসলামী সাহিত্য অধ্যয়ন বাডাতে হবে।দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত-এ সংকট থেকে উত্তরনের জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে।

0 Comments