Advertisement

জেলা আওয়ামীলীগ অফিসের ভিত্তি প্রস্থর স্থাপন


নিজস্ব প্রতিবেদক
গতকাল ১১ মে শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্ধকৃত লালদীঘির দক্ষিণ পাড়স্থ জমিতে কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয় নির্মাণ
কাজ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এই শুভলগ্নে মোনাজাত পরিচালনা করেন মৌলানা হাফেজ আব্দুল ছালাম। ভিত্তি প্রস্থর স্থাপনে নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোছাইন, সহ-সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট শাহাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শাহ আলম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক, ফরিদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মুকুল, আইন বিষয়ক সম্পাদক এড. ফরিদুল আলম, জেলা আওয়ামীলীগ সদস্য পরিবেশ বিজ্ঞানী ড. আনছারুল করিম, বন ও পরিবেশ সম্পাদক এড. সুলতানুল আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রযুুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার বদিউল আলম, জেলা আওয়ামীলীগ সদস্য আবুল হোছাইন কোম্পানী, মুক্তিযোদ্ধা আবু তাহের, শহর আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর ছিদ্দিক খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। এই শুভলগ্ন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আহমদ হোছাইন জেলা আওয়ামীলীগের নিজস্ব অফিস নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।

Post a Comment

0 Comments