Advertisement

উখিয়ায় গ্রাম পুলিশ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা


উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার চেপটখালীতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রাম পুলিশ কবির আহম্মদ সহ এক দল র্দুবৃত্ত বিচারের নামে বাড়ীতে ডেকে নিয়ে এক ব্যবসায়ীকে মারধর করে
নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে । এ ঘটনায় গ্রাম পুলিশ সহ ৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, চট্রগ্রাম জেলার বাঁশখালী সাধনপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) চেপটখালী এলাকায় মুরগীর খামার ব্যবসা করে আসছিল দীর্ঘদিন থেকে। ওই গ্রাম পুলিশ ব্যবসায়ী জাহাঙ্গীরের বিরুদ্ধে কে বা কারা সালিশ দিয়েছে বলে তার বাড়িতে ডেকে নিয়ে তাকে মারধর করে  নগদ ৪৯ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। উখিয়া থানা পুলিশ অভিযোগের কথা স্বীকার করেছেন।

Post a Comment

0 Comments