এম. রায়হান চৌধুরী
চকরিয়ায় জুয়া খেলায় সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ ১০জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে থানায়। দফায় দফায় বাদীকে হত্যার হুমকি দিচ্ছে ইউপি চেয়ারম্যানের
লোকজন। এতে বাদী চরম নিরাপত্তাহীনাতায় ভূগছে। গতকাল (১১) শুক্রবার স্থানীয় সাংবাদিকদের এ কথা জানান ভূক্তাভোগী ব্যবসায়ী জামাল।
সূত্রমতে, জুয়া খেলাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীর হামলায় চবি’র ছাত্র ও মহিলা সহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় জনতা কর্তৃক তাৎক্ষণিক জুতা ও লাটি মিছিল বের হয়। ন্যায় বিচারের দাবীতে জনতা থানা কম্পাউন্ড ঘেরাও করে। গত (১০মে) বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভা ও চিরিঙ্গা ইউনিয়নের আন্তঃ সীমান্তের মাঝঘাট এলাকায় কথিপয় ক’জন বখাটে যুবক জুয়া খেলতে বসে। তাদের পুলিশ বহুবার ধাওয়া করার পরও এ জুয়া খেলা বন্ধ হয়নি। এরই ধারাবাহিকতায় ওই জুয়ার আসরে যুবকদের খেলতে দেখে বাড়িতে বেড়াতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল কালাম উক্ত জুয়া খেলা বন্ধের অনুরোধ করে। এসময় অপরদিক থেকে চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন নেতৃত্বে তার লোকজন নিয়ে একই উদ্দেশ্য জুয়া খেলা বন্ধের জন্য যায়। চেয়ারম্যান ও তার লোকজন যাওয়ার আগেই জুয়াড়িরা পালিয়ে যায়। জুয়া খেলায় বাঁধা দিতে যাওয়া ছাত্র আবুল কালাম (২৮) কে ঘটনাস্থলে চেয়ারম্যান জসীম উদ্দিন জুয়াড়ি সন্দেহে এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনায় আবুল কালামের বড়ভাই ব্যবসায়ী প্রতিবাদ করলে পূণরায় মাঝঘাট সংলগ্ন এলাকায় চেয়ারম্যানের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা হামলা করে মৃত আমির হোছেনের পুত্র জামাল উদ্দিন (৪১), কবির আহমদের স্ত্রী ছেনুয়ারা বেগম (৪৮), আবু তাহেরের পুত্র মিজান (৩২) এবং ছাত্র আবুল কালাম সহ অন্তত ১০ব্যক্তিকে আহত করে। গুরুতর আহতদের চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে উত্তেজিত জনতা জুতা ও লাটি হাতে মিছিল নিয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানা ঘেরাও করে। বিক্ষুব্ধ জনতা থানার সামনে ঘটনার সুষ্ঠু বিচার দাবী করে ঘন্টা ব্যাপী বিক্ষোভ জানায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জুয়া খেলতে না দেয়ায় জুয়াড়িয়া এ ঘটনা সংঘটিত করে।
এদিকে ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিনসহ ১০জনকে আসামী করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার বাদী সাংবাদিকদের বলেন, চেয়ারম্যানের লোকজন প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তার পরিবার-পরিজন ঘটনায় সংশ্লিষ্ট আসামীদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে বলেও তিনি জানান।

0 Comments